ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিবচরের সন্ন্যাসীরচর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ

শাখাওয়াত হোসেন মোল্লা:মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলার অন্যতম বিদ্যাপীঠ সন্ন্যাসীরচর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের  এসএসসি পরীক্ষায় শতভাগ পাশের অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।বিদ্যালয়টির মোট ২৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এবং ২৩ জন শিক্ষার্থী  উত্তীর্ণ হয়েছে।বিদ্যালয়টি থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। এই গৌরবময় ফলাফলের খবর ছড়িয়ে পড়ার পর বিদ্যালয় প্রাঙ্গণসহ পুরো সন্ন্যাসীরচর এলাকায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

সোমবার (১০ আগষ্ট) সকাল ১০ টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, কঠোর শৃঙ্খলা, নিয়মিত শ্রেণি মূল্যায়ন এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের কারণে এবার কোনো শিক্ষার্থীই অকৃতকার্য হয়নি। পাশের হার অত্যন্ত ভালো মানদণ্ড বজায় রেখে উত্তীর্ণ হয়েছে।

ফলাফল প্রকাশের পর বিদ্যালয়ের মাঠে জড়ো হওয়া কৃতী শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে। একে অপরকে মিষ্টি খাইয়ে তারা এই সাফল্য উদযাপন করে।সেই সাথে শিক্ষকদের মাঝেও ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা যায়।তারা একে অপরকে মিষ্টিমুখ করান।

আহসান হাবীব বলেন,আমাদের সন্ন্যাসীরচর উচ্চ বিদ্যালয়টি একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ।আমি দীর্ঘ ১১ বছর যাবত এই বিদ্যালয়ে সহকারী শিক্ষক (ইংরেজি) হিসেবে কর্মরত আছি।বিদ্যালয়টি প্রত্যেক বছরই বরাবরের মতো ভালো ফলাফল করে থাকে। আমি বিদ্যালয়টির ভবিষ্যৎ উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, “আমাদের বিদ্যালয়ের এই গৌরবোজ্জ্বল অর্জন বিষয় ভিত্তিক  শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। পরিচালনা পর্ষদের সঠিক দিকনির্দেশনা ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আজ আমরা শতভাগ পাসের মাইলফলক স্পর্শ করতে পেরেছি। আমরা ভবিষ্যতেও এই ধারা বজায় রাখতে বদ্ধপরিকর।

শিবচর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক বলেন-সন্ন্যাসীরচর উচ্চ বিদ্যালয়ের এই চমৎকার ফলাফলে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।তিনি আরো বলেন,গ্রামীণ জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এই বিদ্যালয়টি আগামী দিনেও উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য রোল মডেল হিসেবে কাজ করবে।

স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা মনে করছেন, সন্ন্যাসীরচর উচ্চ বিদ্যালয়ের এই ধারাবাহিক সাফল্য ধরে রাখতে পারলে আগামীতে এই অঞ্চলের শিক্ষার সার্বিক মান আরও অনেক দূর এগিয়ে যাবে,ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : ১২:৪৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬