ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর মহানগর কৃষক দলের দোয়া মাহফিল পত্নীতলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত নজিপুর পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা  কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত ‎মাদারীপুরে একটি পিস্তল ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপদেষ্টা এমপি শহিদুল ইসলাম বাবুল ও নায়াব ইউসুফ, সভাপতি হানিফ মন্ডল, সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুন ফরিদপুরের কানাইপুর বাজারে ভয়াবহ আগুন, পুড়ল দুই দোকান ফমেক অধ্যক্ষ পদে যোগ দিলেন ডা. সৈয়দ আসিফ ছাত্রদলের শুভেচ্ছা, বহিরাগতদের মব সৃষ্টির চেষ্টার অভিযোগ

পত্নীতলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোকছেদুল ইসলাম

স্টাফ রিপোর্টার (নওগাঁ)

নওগাঁর পত্নীতলায় বাসের চাকায় পিষ্ট হয়ে শ্যামল তিগ্যা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত শ্যামল তিগ্যা উপজেলার আকবরপুর ইউনিয়নের রাউতারা গ্রামের বিরশা তিগ্যার ছেলে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নজিপুর-ধামইরহাট সড়কের পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির দপ্তরসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে শ্যামল তিগ্যা মোটরসাইকেলযোগে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় তিনি মোটরসাইকেলসহ বাসের সামনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পত্নীতলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় : ০৬:৩৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬