সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর মহানগর কৃষক দলের দোয়া মাহফিল
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৫০:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর মহানগর কৃষক দলের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুর ১টা ৪৫ মিনিটে ফরিদপুর শহরের মডেল মসজিদ মিলনায়তনে শুরু হওয়া এ আয়োজন চলে দুপুর ২টা পর্যন্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। এ সময় সংগঠনের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, সহসভাপতি আবু বক্কর সিদ্দিক, তবিবুর রহমানসহ মহানগর কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে দোয়া করা হয়।


















