শিবচরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৩৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

শাখাওয়াত হোসেন মোল্লা
মাদারীপুর প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে শিবচর উপজেলা বিএনপি,র দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৫ই আগষ্ট) বাদ আছর শিবচর উপজেলা বিএনপির কার্যালয়ে, শিবচর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক সাহাদাত হোসেন খান, তিনি নেতাকর্মীদের বলেন আমাদের প্রাণের প্রিয় আপোষহীন শ্রদ্ধাভাজন সাবেক সফল প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার আজ ৮২তম জন্ম বার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা ও দোয়া ।
এছাড়াও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা,শিবচর পৌরসভা বিএনপি’র সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক হেমায়েত হোসেন খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ তুরাগ খান, যুবদলের নেতা সজিব খান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন হাওলাদার মিলন,বহেরাতলা উত্তর ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, আজমল হুদা ইথু চৌধুরী, শিবচর উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম টিপুসহ, উপজেলা বিএনপি,পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















