ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন কালিয়াকৈরে গ্যাসের তীব্র সংকটে বিপর্যস্ত হয়ে দীর্ঘ লাইনে দাড়িয়ে মিলছে ৬০-১৬০ টাকার গ্যাস চালকের সময় অপচয় হচ্ছে ৫-৬ ঘণ্টা কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে ৩৫ টি পোশাক কারখানা বন্ধ উৎপাদনে  মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার শিবচরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত  সদরপুরে ক্রয়কৃত জমি জবর।দখলের অভিযোগ খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর মহানগর কৃষক দলের দোয়া মাহফিল পত্নীতলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হুদা বাশার,ফরিদপুর

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে মৎস্য অধিদপ্তর, ফরিদপুরের উদ্যোগে সদর উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে সদর উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

পরে সদর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম আশজাদ, এসডিসির পরিচালক খন্দকার জাহিদুল ইসলাম, মোহাম্মদ মহসিন, মৎস্যচাষি গোপাল চন্দ্র সরকারসহ মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাছের উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ, মৎস্যচাষিদের প্রশিক্ষণ এবং জলাশয়ের সঠিক ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে।

তারা বলেন, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ প্রয়োজন। মৎস্য আইন ও বিধিবিধান মেনে মাছ চাষ ও আহরণ নিশ্চিত করতে হবে। মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসন, মৎস্য বিভাগ, চাষি ও জেলেসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে শীর্ষস্থান অর্জন করেছে। এই অর্জন ধরে রাখার পাশাপাশি অন্যান্য দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিতে হবে। দেশের একটি বড় জনগোষ্ঠীর জীবন-জীবিকা মৎস্যসম্পদের ওপর নির্ভরশীল। তাই মৎস্য খাতকে আরও শক্তিশালী ও টেকসই করতে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।

আলোচনা শেষে মাছ চাষ ও মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনজন মৎস্যচাষিকে শ্রেষ্ঠ মৎস্যচাষি হিসেবে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আগামী ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত সারাদেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

আপডেট সময় : ১০:৫২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬