ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় বিএসটিআইয়ের মোবাইল কোর্টে পাঁচ প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা মধুখালীতে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় ৫ বছরের কারাদণ্ড শিবচরে রান্না করা খাবার খেয়ে পরিবারের ১০ সদস্য রহস্যজনকভাবে অসুস্থ  সদরপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্ভোধন  সদরপুরে ইজিবাইকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত  শিবচরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ ইং উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, এক বছরের কারাদণ্ড মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি অবস্থায় নিলয় কে উদ্ধার-অপহরণকারী চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩ ফরিদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন

মধুখালীতে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় ৫ বছরের কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম, ফরিদপুর

ফরিদপুরের মধুখালীতে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার মামলায় জামাল মোল্লা (৬৫) নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার অর্থ পরিশোধ না করলে অতিরিক্ত তিন বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত জামাল মোল্লা মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের মাঝকান্দি পশ্চিমপাড়া এলাকার মৃত মোমিন মোল্লার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ মে বিকেলে নতুন পোশাক আনার জন্য প্রতিবেশী এক দর্জির বাড়িতে যায় শিশুটি। ওই সময় দর্জি বাড়িতে না থাকায় সেখানে থাকা কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল সে। একপর্যায়ে জামাল মোল্লা শিশুটিকে ঘরের ভেতরে নিয়ে যান এবং মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

নিজেকে রক্ষার জন্য শিশুটি সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে বাড়ির সিঁড়িতে পড়ে যায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। এরই মধ্যে জামাল মোল্লা বাড়ি থেকে পালিয়ে যান।

পরে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার বিচার চলাকালে সাক্ষীদের সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণ পর্যালোচনা করে আদালত জামাল মোল্লাকে দোষী সাব্যস্ত করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, মামলার সাক্ষ্য-প্রমাণে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানার টাকা অনাদায়ে আরও তিন বছর কারাভোগ করতে হবে।

তিনি বলেন, আদালতের রায়ে শিশুটির জন্য ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মধুখালীতে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় ৫ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০১:৪২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬