ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন ভেঙ্গে গেল মীর তানভীরের ‎ ইউনিয়ন পরিষদ নির্বাচন করার ঘোষণা দিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কে এম আবু সাঈদ বহরপুরে অগ্নিকান্ডে ৩০-৩৫ লক্ষ টাকার ক্ষতি চরভদ্রাসনে শেখ ইউসুফ আলী হত্যার বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন নওগাঁয় বাংলাদেশ প্রেসক্লাবের আলোচনা সভা, ১১ উপজেলায় নতুন কমিটি ভাঙ্গায় বিএসটিআইয়ের মোবাইল কোর্টে পাঁচ প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা মধুখালীতে শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় ৫ বছরের কারাদণ্ড শিবচরে রান্না করা খাবার খেয়ে পরিবারের ১০ সদস্য রহস্যজনকভাবে অসুস্থ  সদরপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্ভোধন  সদরপুরে ইজিবাইকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত 

বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন ভেঙ্গে গেল মীর তানভীরের ‎

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎শাখাওয়াত হোসেন মোল্লা

মাদারীপুর প্রতিনিধি

‎ শিবচরের মীর তানভীর আহমেদ (৩১) ৪৫তম বিসিএস কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু আশার আলো নিভে গেল,পরিবারের সকলেই খুশি হয়েছিলেন, অনেক স্বপ্ন ছিল,স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেল, বাড়িতে এলো কফিনে মীর তানভীরের খণ্ডিত মরদেহ নীলফামারীর সৈয়দপুর এলাকার রেললাইনের পাশে থেকে উদ্ধার করা হয়। তাঁর গলা কাটা ও শরীরের বিভিন্ন অংশ খণ্ড-বিখণ্ড অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি ট্রেন দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
‎মীর তানভীর আহমেদ শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের ডিগ্রিরচর এলাকার মীর বজলুর রশিদের ছেলে। তিনি দিনাজপুরের গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের ফার্ম সুপারিনটেনডেন্ট পদে কর্মরত ছিলেন। প্রায় এক মাস আগে তাঁকে পঞ্চগড়ে বদলি করা হয়।
‎পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাত থেকে তানভীরের মোবাইল ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে নীলফামারীর সৈয়দপুর এলাকার রেললাইনের পাশে তাঁর খণ্ডিত মরদেহ পড়ে থাকার খবর পান স্বজনরা। পরিবারের দাবি, তানভীরের মোবাইল ফোন ও মানিব্যাগ তাঁর অফিসেই পাওয়া গেছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ ও উদ্বেগ আরও বেড়ে যায়।
‎পরিবারের তথ্য মতে,স্থীনীয়রা গতকাল রাতে রেললাইনের পাশে খণ্ডিত মরদেহ দেখতে পেলেও তাঁরা বিষয়টি জানতে পারেন আজ দুপুর ১২টার দিকে। মরদেহের গলা কাটা এবং শরীরের বিভিন্ন অংশ খণ্ড-বিখণ্ড অবস্থায় পাওয়ায়, এটি ট্রেন দুর্ঘটনা কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
‎পরিবার সূত্রে জানান, তানভীর বর্তমান চাকরি থেকে পদত্যাগ করে ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত কৃষি ক্যাডারে যোগদানের প্রস্তুতি নিচ্ছিলেন। নতুন কর্মজীবন শুরুর আগমুহূর্তে তাঁর এমন মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোক।
‎পরিবারের দাবি, মরদেহের অবস্থা দেখে ঘটনাটি স্বাভাবিক রেল দুর্ঘটনা বলে তাঁদের মনে হচ্ছে না। তাঁরা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন, মৃত্যুর কারণ নিশ্চিত করা এবং কেউ জড়িত থাকলে তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
‎এদিকে মীর তানভীর আহমেদ ৪৫তম বিসিএস কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় তাঁকে ঘিরে পরিবার ও এলাকাবাসীর মধ্যে ছিল নানা প্রত্যাশা। বিসিএস ক্যাডার হিসেবে নতুন কর্মজীবন শুরু করার আগেই তাঁর মর্মান্তিক মৃত্যুতে শিবচরসহ স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
‎ঘটনার প্রকৃত কারণ জানতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে বলে জানান। এটি ট্রেন দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তদন্ত শেষে তা স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন ভেঙ্গে গেল মীর তানভীরের ‎

আপডেট সময় : ০১:৩০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬