ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি দেশে সারের সংকট নেই, চার মাসের বাড়তি মজুত রয়েছে: কৃষিমন্ত্রী

ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৬:১০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হুদা বাশার

ফরিদপুরের মানুষের চিকিৎসাসেবা আরও আধুনিক ও সম্প্রসারিত করার লক্ষ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে হাসপাতাল প্রাঙ্গণে বেজমেন্টসহ ১৫ তলা একটি আধুনিক ভবন নির্মাণের পরিকল্পনাও এগিয়ে নেওয়া হচ্ছে।
এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের জন্য স্বাস্থ্য সেবা বিভাগকে নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের কাছে পাঠানো এক সরকারি পত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
সরকারি পত্রের তথ্য অনুযায়ী, সংসদীয় আসন-২১৩, ফরিদপুর-৩-এর আওতাধীন ফরিদপুর জেনারেল হাসপাতালের শয্যাসংখ্যা ১০০ থেকে ২৫০-তে উন্নীত করার পাশাপাশি বেজমেন্টসহ ১৫ তলা বিশিষ্ট আধুনিক হাসপাতাল ভবন নির্মাণের জন্য আবেদন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।
সংসদ সদস্যের আবেদনের পরিপ্রেক্ষিতে হাসপাতালের শয্যাসংখ্যা বৃদ্ধি এবং নতুন ভবন নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য সেবা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এ উদ্যোগ বাস্তবায়নে কী ধরনের কার্যক্রম নেওয়া হয়েছে এবং তার অগ্রগতি কী—সে বিষয়ে একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্যও বলা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ এবং মাননীয় সংসদ সদস্যগণের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্য সচিব মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত ওই পত্রে এসব নির্দেশনা দেওয়া হয়।
হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত হলে ফরিদপুর ও আশপাশের এলাকার রোগীদের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পাশাপাশি বেজমেন্টসহ ১৫ তলা আধুনিক ভবন নির্মাণ বাস্তবায়িত হলে হাসপাতালের চিকিৎসা সক্ষমতা, অবকাঠামো ও সেবার পরিধিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের

আপডেট সময় : ০৯:১৬:১০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬