শোক সংবাদ
- আপডেট সময় : ১০:৫৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার শৈশবের সবচেয়ে প্রিয় বন্ধু মোঃ আক্তারুজ্জামান লিটন (৪৮) আর আমাদের মাঝে নেই। হৃদরোগে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, দুপুর ১টা ১৫ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
লিটনের আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ছোটবেলা থেকে দীর্ঘদিনের বন্ধুত্বের পথচলায় কত স্মৃতি, কত আনন্দ-বেদনা, কত হাসি-কান্না জড়িয়ে রয়েছে—আজ সবকিছুই যেন হঠাৎ করে স্মৃতির পাতায় পরিণত হলো। একজন প্রিয় বন্ধুকে এভাবে হারানোর বেদনা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়।
তার চলে যাওয়া শুধু পরিবারের সদস্যদের জন্য নয়, স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষী সবার জন্যই এক অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহ যেন শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন।
মরহুমের বড় পুত্র জানিয়েছেন, আজ শুক্রবার মাগরিবের নামাজের পর বেতুয়াবাড়ি সড়ক সংলগ্ন দারগা বাড়ির সামনে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমের মরদেহ আলিপুর কবরস্থানে দাফন করা হবে।
আমার ছোটবেলার প্রিয় বন্ধু লিটনের জন্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ সকলের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করছি।
হে মহান আল্লাহ, আমার প্রিয় বন্ধুর জীবনের সকল ভুল-ত্রুটি ও গুনাহ ক্ষমা করে দিন। তাঁর কবরকে নূরে পরিপূর্ণ করুন, কবরের আজাব থেকে হেফাজত করুন এবং তাঁকে আপনার অসীম রহমতের চাদরে ঢেকে দিন। তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করুন।
আল্লাহ যেন তাঁকে জান্নাতবাসী করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।
আমিন, ইয়া রাব্বাল আলামিন।
শোকাহত—
মরহুমের শৈশবের প্রিয় বন্ধু
রেজাউল করিম









