ফরিদপুর সদরে গভীর রাতে ইউএনও,র অভিযানে ভেকুর চারটি ব্যাটারী জব্দ
- আপডেট সময় : ১১:৪৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ ১৬২ বার পড়া হয়েছে

নাজমুল হুদা বাশার,
ফরিদপুর
ফরিদপুর সদর উপজেলার সি এন্ড বি ঘাট এলাকায় শাহজাহানের ইট ভাটার পিছনে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান একটি চিরুনি অভিযান পরিচালনা করেন। এসময় ভেকু দ্বারা মাটি কাটারত অবস্থায় ইউএনও,র উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে সরেজমিনে যেয়ে দেখতে পান মাটি ক্ষ্যাকরা রাতভর অবৈধ উপায়ে এখান থেকে মাটি কেটে বিভিন্ন ইট ভাটায় সরবরাহ করে থাকেন। স্থানীয় সূত্রে জানা যায় মাটি ব্যবসায়ী ছত্তার হাজরা নামক এই ব্যক্তি এলাকায় রাতভর মাটি কেটে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করে। এসময় এলাকাবাসীরা জানান কয়েক বছর আগেও তার কোনরকম দিনপাত যেত, এই মাটির ব্যবসা করে বর্তমানে রাতারাতি কোটিপতি বনে গেছেন বলে এলাকাবাসীরা জানান। এছাড়াও এলাকাবাসীরা আরো জানায় অন্তত তারা যেন এশার নামাজের পর মাটি কাটেন কিন্তু আমাদের কোন কথায় তারা কোন কর্ণপাত করেন না বলেও জানান। নামাজ পড়া অবস্থায় বিকট শব্দের কারণে অনেক সময় নামাজের মধ্যেও সমস্যা হয়ে থাকে। এমনকি আমরা তো সারারাত ঘুমাতে পারি না তাছাড়া আমাদের এলাকার প্রতিটি পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়া করতেও অনেক কষ্ট হয়। সারা রাত ভর যখন তখন এই গাড়ির বিকট শব্দের কারণে পড়ালেখায় তাদের বিঘ্ন ঘটে। এলাকাবাসীরা বলেন আমরা এর একটি প্রতিকার চাই। এব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান সরজমিনে ভেকুর মালিক ও মাটি ব্যবসায়ী কাউকে না পেয়ে স্থানীয় জনগণের উপস্থিতিতে ভেকুর চারটি ব্যাটারি জব্দ করেন এবং মাটি ব্যবসায়ী হাজরা পালিয়ে যাওয়ার কারনে আমরা ব্যাটারি জব্দ করেছি এরপরেও যদি এখান থেকে এক টুকরো মাটি অবৈধ উপায়ে কেউ কাটে তাহলে সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন আমরা দ্রুত ভাবে প্রশাসনিক ভাবে আইনগত ব্যবস্থা নেব বলে জানিয়েছেন এলাকাবাসীকে। এসময় নির্বাহী অফিসার ইসরাত জাহান সাংবাদিকদের বলেন, আমাদের টিম সার্বক্ষণিক ভাবে মনিটরিং করছে কোথাও কোন ভাবে এই ধরনের অবৈধ উপায়ে মাটি ও বালু কাটলে আমাদের তরফ থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান।




















