ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালথায় ছাত্রদলের কমিটি নিয়ে দ্বিমুখী চিত্র: একপক্ষে সংবাদ সম্মেলন, অন্যপক্ষে আনন্দ মিছিল কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ জয়বাংলা মোড় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ভেজাল খাদ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে একাধিক হোটেলকে জরিমানা ফরিদপুরে ‘এইচ আর ইন্টারন্যাশনাল বাইক ক্লাব’ এর শুভ উদ্বোধন, বাইকপ্রেমীদের জন্য নানা সুবিধার ঘোষণা আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর দুই দিন পর  ওসি প্রত্যাহার। নগরকান্দার ডাঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল টঙ্গীতে বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে ১৩ জন গ্রেফতার আলীপুরে শিশুর ওপর নির্মম নির্যাতন, ক্ষোভ ও উদ্বেগে ফরিদপুরবাসী নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ফরিদপুরে ছাত্রদলের বিক্ষোভ

সাবেক ইউপি চেয়ারম্যানের নামে সড়কের নামকরণের দাবি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক ইউপি চেয়ারম্যানের নামে সড়কের নামকরণের দাবি।

মোঃ মহবুবুর রহমান সোহেল
স্টাফ রিপোর্টা

নওগাঁর রাণীনগর উপজেলার ৪নং পাড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের নামে একটি সড়কের নামকরণের দাবিতে এলাকাবাসীর পক্ষে ভান্ডারগ্রাম নজরুল স্মৃতি সংসদ এর উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার ভাণ্ডারগ্রাম বাজার মোড়ে এই কর্মসূচি পালন হয়।

ভান্ডারগ্রাম নজরুল স্মৃতি সংসদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় ভান্ডারগ্রাম হাট (বগারবাড়ি বাজার) হতে বোহার বেলতা হয়ে বরবরিয়া ব্রিজ নশরতপুর ইউনিয়ন পরিষদ (আংশ) পর্যন্ত ৪ দশমিক ৮ কিলোমিটার সড়ক মরহুম নজরুল ইসলাম চেয়ারম্যানের নামে নামকরণের দাবি জানান এলাকাবাসী। নজরুল ইসলাম ভান্ডারগ্রাম গ্রামের বাসিন্দা। তিনি ১৯৮৩ সালে পাড়ইল ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচিত হন।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন, ভান্ডারগ্রাম নজরুল স্মৃতি সংসদের আহবায়ক এনামুল হক রানা আকন্দ, সদস্য সচিব এনামুল হক মণ্ডল, মরহুম নজরুল ইসলামের ছেলে আব্দুল বারী মিলন, স্থানীয় বাসিন্দা মোতাহার হোসেন, মোজাফফর হোসেন, ইছাহাক সরদার, সারোয়ারুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, নজরুল ইসলাম চেয়ারম্যান থাকা অবস্থায় এলাকায় বহু উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন। তার সময়ে মানুষের চলাচলের জন্য বহু রাস্তাঘাট নির্মিত হয়েছে। ভান্ডারগ্রাম থেকে রক্তদহ বিল পর্যন্ত খাল খননের কাজ তার সময়ে করা হয়। এলাকার উন্নয়নে ব্যাপক অবদান রাখায় এলাকার মানুষ আজও তাকে স্মরণ করেন। এলাকার উন্নয়নে ব্যাপক অবদান রাখা এমন একজন মানুষের জন্য একটি সড়কের নামকরণের দাবি খুবই যৌক্তিক। তাদের প্রত্যাশা, যথাযথ কর্তৃপক্ষ এই জনদাবি অনুধাবন করে ভান্ডারগ্রাম থেকে বরবরিয়া ব্রিজ সড়কের নামকরণ মরহুম নজরুল ইসলাম চেয়ারম্যানের নামে করার উদ্যোগ গ্রহণ করবে।

মানববন্ধন শেষে ভান্ডারগ্রাম-বরবরিয়া ব্রিজ সড়কের নামকরণ মরহুম নজরুল ইসলাম চেয়ারম্যানের নামে নামকরণের দাবিতে দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন ভান্ডারগ্রাম নজরুল ইসলাম স্মৃতি সংসদের একটি প্রতিনিধি দল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাবেক ইউপি চেয়ারম্যানের নামে সড়কের নামকরণের দাবি।

আপডেট সময় : ০৩:৩৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫