ঢাকা ১২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রাসুল সামদানী আজাদ। কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ফরিদপুরে নৃশংস হামলা: কোদালের আঘাতে নিহত ৩, গুরুতর আহত ১ ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বজ্রপাতে কর্মচারী গুরুতর আহত ফরিদপুরে পদ্মা নদীতে বিরল মিঠা পানির কুমির উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সম্পত্তির লোভে বোনকে হত্যার অভিযোগ নগরকান্দায় সামাজিক সচেতনতা সভা, কৃষকদের সহায়তা ও খাল খনন কার্যক্রমের উদ্বোধন আগুনঝরা রঙে কৃষ্ণচূড়া, গ্রীষ্মের সৌন্দর্যে মাতোয়ারা জনপদ জামালপুরে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত 

জামালপুরে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাকিব হাসান, জামালপুর।

“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ আয়োজনে শহরের ফৌজদারি মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।

পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী। অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক একরামুন নাহার, জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. হারুন আল মামুন, জেলা প্রেসক্লাব সভাপতি ফজলে এলাহী মাকাম, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমসহ সংশ্লিষ্ট অন্যান্যরা।

বক্তারা বলেন, বৈধ পথে প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে বিদেশে গমন এবং সরকার অনুমোদিত ব্যাংক ও এজেন্টের মাধ্যমে রেমিটেন্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব। একই সঙ্গে এতে প্রবাসীদের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী তিনজন প্রবাসীর পরিবার এবং একটি ব্যাংককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া প্রবাসী পরিবারের সন্তানদের মাঝে ২ লাখ ৬৫ হাজার ৫০০ টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

এরপর দুপুরে জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রবাসী মেলার উদ্বোধন করেন অতিথিরা এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জামালপুরে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

আপডেট সময় : ০১:৫৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫