ফরিদপুরে জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:০১:০১ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ৩৩০ বার পড়া হয়েছে

পার্থ প্রতিম ভদ্র, ক্রাইম রিপোর্টার:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে ফরিদপুর জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে ফরিদপুর শহরের সিভিল সার্জন অফিস এর সামনে হতে এ উপলক্ষে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে স্থানীয় জনতা ব্যাংকের মোড়ে এসে শেষ হয়।
এরপর সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুর সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিদুল ইসলাম কায়েস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মুনিব হাসান সোহাগ , ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম।
এ সময় বক্তারা তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। বক্তারা বলেন আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে আসছেন। আর আমরা তাকে স্বাগত জানানোর জন্য আজকে এই কর্মসূচি আয়োজন করেছি। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিচালিত হবে। আর তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। এর পূর্বে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল শহর প্রদক্ষিণ করে। এ সময় তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান প্রদান করা হয়।
















