ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুর মহানগর কৃষক দলের দোয়া মাহফিল পত্নীতলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত নজিপুর পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা  কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত ‎মাদারীপুরে একটি পিস্তল ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপদেষ্টা এমপি শহিদুল ইসলাম বাবুল ও নায়াব ইউসুফ, সভাপতি হানিফ মন্ডল, সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুন ফরিদপুরের কানাইপুর বাজারে ভয়াবহ আগুন, পুড়ল দুই দোকান ফমেক অধ্যক্ষ পদে যোগ দিলেন ডা. সৈয়দ আসিফ ছাত্রদলের শুভেচ্ছা, বহিরাগতদের মব সৃষ্টির চেষ্টার অভিযোগ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আটরশি দরবারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:২১ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ২৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিমুল তালুকদার
বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ থেকে

বিশ্ব জাকের মঞ্জিল আটরশির পাক দরবার শরীফে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর)সন্ধ্যা সাড়ে ৭ টায় ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ জামে মসজিদ প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আটরশির পীর হযরত শাহ্ সূফী খাজাবাবা ফরিদপুরী (কূঃছেঃআঃ) ছাহেবের স্থলাভিষিক্ত পীরজাদা আলহাজ্ব হযরত খাজা মাহফুজুল হক মোজাদ্দেদী মিয়া ভাইজান ছাহেবের নির্দেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে দরবার শরীফের জাকেরান, আশেকান, ভক্তবৃন্দ,খাদেম সহ বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশগ্রহণ করেন।

দোয়া ও মিলাদ মাহফিলে কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ পাঠ, ফাতেহা শরিফ পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তার জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয়।

মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

দরবার শরীফের পক্ষ থেকে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রশ্নে সবসময় আপোষহীন ছিলেন। বছরের শেষ সূর্যস্তের সাথে চিরবিদায় নিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের আপোষহীন উজ্জ্বল নক্ষত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার ইন্তেকালে জাতি একজন প্রবীণ রাজনৈতিক নেত্রীকে হারিয়েছে। এই দোয়া মাহফিলের মাধ্যমে তার আত্মার শান্তি কামনা করা হয়।

শিমুল তালুকদার
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
মোবাইল-০১৭১৯১০৩৬১৫
তাং৩১/১২/২০২৫ ইং
ছবি সংযুক্তঃ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আটরশি দরবারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৪১:২১ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫