এএসআই (নিঃ) পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার
- আপডেট সময় : ০১:০১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ২০৯ বার পড়া হয়েছে

নাজমুল হুদা বাশার- ফরিদপুর
ফরিদপুর জেলা পুলিশের একজন সদস্য নায়েক মোঃ নুরুজ্জামান এএসআই (নিঃ) পদে পদোন্নতি লাভ করায় তাকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন পুলিশ সুপার, ফরিদপুর।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ) সকালে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ নুরুজ্জামানের হাতে র্যাংক ব্যাজ পরিয়ে দেন জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।
এ সময় পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তার ভবিষ্যৎ কর্মজীবনে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, পুলিশ বাহিনীর শৃঙ্খলা, জনসেবা ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠাবান কর্মকর্তাদের পদোন্নতি বাহিনীর মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ফরিদপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পদোন্নতিপ্রাপ্ত এএসআই (নিঃ) মোঃ নুরুজ্জামান তার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং জেলা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
















