ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজার মডেল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরকে বিভাগ ও সিটি কর্পোরেশনের প্রতিশ্রুতি জামায়াতের: রাজেন্দ্র কলেজ মাঠে বিশাল জনসভা ফরিদপুরে জামায়াতের নির্বাচনী জনসভা “ভোটের অধিকার রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে” — ডা. শফিকুর রহমান কক্সবাজারের টেকনাফে পাহাড়ের ত্রাস ও শীর্ষ অপহরণকারী আবছার উদ্দিন গ্রেফতার নড়াইলের কলোড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত নির্বাচন দায়িত্বের পাশাপাশি সীমান্তে কঠোর নজরদারি ধামইরহাটে ১৪ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার কালিয়াকৈরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গো খাদ্য বিতরণ নগরকান্দায় নির্বাচনী প্রচার প্রচারণা তুঙ্গে, ধানের শীষ এগিয়ে কালিয়াকৈর পৌরসভা ৫ নং ওয়ার্ড বিএনপি নেতৃত্বে মজিবুর রহমানের ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও পথসভা ফরিদপুর-৪ এ ধানের শীষ, দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র ফুটবলের ত্রিমুখী লড়াই- জয়ের চাবিকাঠি আওয়ামীলীগের ভোট ব্যাংক

ফরিদপুরে জামায়াতের নির্বাচনী জনসভা “ভোটের অধিকার রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে” — ডা. শফিকুর রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ৬১ বার পড়া হয়েছে

oplus_2

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম – ফরিদপুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ভোটের অধিকার রক্ষায় দেশবাসীকে সর্বোচ্চ সজাগ থাকতে হবে। তিনি বলেন, “ভোট যেন কোনোভাবেই ছিনিয়ে নেওয়া না যায়—আকাশ কিংবা মাটি, যেখান থেকেই অপচেষ্টা আসুক না কেন, তা রুখে দিতে হবে।”শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্টেডিয়ামে ফরিদপুর–১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী) আসনে জামায়াত মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী ডা. ইলিয়াস মোল্লার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমার ভোট আমি দেব—এই অধিকার প্রতিষ্ঠা করতেই আমাদের লড়াই। কোনো দলীয় স্বার্থ নয়, কোনো পরিবারতন্ত্র নয়—আমরা চাই জনগণের সরকার। বিভক্তি নয়, আমরা চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ।”তিনি আরও বলেন, ধর্ম, বর্ণ ও জাতিগত ভেদাভেদ ভুলে বাংলাদেশকে একটি ফুলের বাগানের মতো সাজাতে চায় জামায়াতে ইসলামী, যেখানে সব মানুষের জন্য সমান মর্যাদা ও নিরাপত্তা থাকবে।

সভায় তিনি অতীতের রাজনৈতিক দমন-পীড়নের সমালোচনা করে বলেন, “ভিন্নমত হলেই খুন, গুম, মিথ্যা মামলার রাজনীতি আমরা আর দেখতে চাই না। আমরা চাই একটি মানবিক, ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ।”

জনসভা শেষে ডা. শফিকুর রহমান জামায়াত প্রার্থী ডা. ইলিয়াস মোল্লার হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দিয়ে ভোট প্রার্থনা করেন। এরপর রাতে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত আরেকটি বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। এ সময় ফরিদপুর সদর–৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী প্রফেসর আবদূত তাওয়াব–কে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

ডা. শফিকুর রহমান বলেন, “সৎ, শিক্ষিত ও আদর্শবান নেতৃত্ব ছাড়া দেশের পরিবর্তন সম্ভব নয়। ফরিদপুর সদর–৩ আসনে প্রফেসর আবদূত তাওয়াব সেই যোগ্য নেতৃত্বের দাড়িপাল্লায় প্রতীক তুলে দেন”এসময় ডাঃ শফিকুর রহমান বলেন জামায়াত ইসলাম যদি আল্লাহর হুকুমে ১২ তারিখের জনগণের ভোটে নির্বাচিত হয় তাহলে ফরিদপুর নামেই বিভাগ করা হবে বলে ঘোষনা করেন। এছাড়াও মিল কলকারখানা ইনছাপ ভিত্তিক যেই জেলার যা প্রয়োজন তা দেওয়া হবে।

সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রফেসর আবদূত তাওয়াব বলেন, “ফরিদপুরকে দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ ও মানবিক নগরী হিসেবে গড়ে তুলতেই আমি নির্বাচনে এসেছি। জনগণের ভোট ও ভালোবাসাই হবে আমার শক্তি।”

রাজেন্দ্র কলেজ মাঠের সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে—ফরিদপুর সদর–৩ আসনে নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ ও আগ্রহ দিন দিন বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে জামায়াতের নির্বাচনী জনসভা “ভোটের অধিকার রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে” — ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০৫:৫৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬