ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয় জমি নিয়ে বিরোধে হামলার, বাবা-ছেলে আহত শিবচরে আধুনিক ডাকবাংলোর শুভ উদ্বোধন সদরপুরে মোবাইল ব্যবসায়ীকে হানিট্র্যাপে ফেলে ১৮ ঘণ্টা জিম্মি ও টাকা লুটের অভিযোগ: ২ নারী আটক শারদীয়া দুর্গাপূজা ষষ্ঠ থেকে দশমি পর্যন্ত পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপিত

বাজার মনিটরিংয়ে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৩৩৬ বার পড়া হয়েছে

Oplus_131072

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।

ফরিদপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযানে বাধা প্রদান ও মার্কেট বন্ধ করার হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় কর্মসূচি থেকে।

রবিবার ২২ ফেব্রুয়ারি ২০২৬ ইং দুপুরে শহরের প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচির আয়োজন করে (ক্যাব) ফরিদপুর জেলা শাখা।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট তারেক আইয়ুব খান, সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ, সহ-সভাপতি মনিরুজ্জামান ও আশরাফুজ্জামান দুলাল, অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন এবং মহিলা বিষয়ক সম্পাদিকা নীলুফা ইয়াসমিন রুবি। কর্মসূচি সঞ্চালনা করেন অর্থ সম্পাদক রবিউল হাসান রাজিব।

বক্তারা বলেন, বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনাকালে -এর একজন সহকারী পরিচালককে বাধা দেওয়া ও হুমকি প্রদান অত্যন্ত নিন্দনীয় ও আইনবহির্ভূত। এতে ভোক্তাদের অধিকার রক্ষার কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, ভোক্তা স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার তদারকি অত্যন্ত জরুরি। এ ধরনের হামলা ও হুমকি চলতে থাকলে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়বে।
প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি ঢাকার এলাকায় বাজার মনিটরিংকালে অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলের সঙ্গে অসদাচরণ করা হয়। এ ঘটনার প্রতিবাদে পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাজার মনিটরিংয়ে বাধা ও হুমকির প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন।

আপডেট সময় : ০২:২৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬