ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত

ফরিদপুরে অপসাংবাদিকতা প্রতিরোধে করণীয় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৩৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম-ফরিদপুর

ফরিদপুরে গণমাধ্যমের পেশাগত মানোন্নয়ন, অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে দিনব্যাপী ফরিদপুরের বিভিন্ন প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ের পরিবেশ সৃষ্টি হয়।
“গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক এ আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল, সহযোগিতায় জেলা প্রশাসন ফরিদপুর।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা, যেখানে সত্য, ন্যায় ও জনস্বার্থ রক্ষা করা প্রধান দায়িত্ব। অপসাংবাদিকতা শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষতি করে না, বরং সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে। তাই সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুরের পুলিশ সুপার মো: নজরুল ইসলাম, পিপিএম বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ অংশীদার। সঠিক তথ্য প্রচার হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসে, আর ভুল তথ্য বিভ্রান্তি তৈরি করে।”
আলোচক হিসেবে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো: আব্দুস সবুর সাংবাদিকদের নৈতিকতা, তথ্য যাচাই এবং দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করে বলেন, “গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষায় প্রতিটি সংবাদ যাচাই-বাছাই করে পরিবেশন করা জরুরি।”
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক এবং জনগণের আস্থা অর্জনের প্রধান মাধ্যম। তাই অপসাংবাদিকতা রোধে সাংবাদিকদের নিজেদের মধ্যেই সচেতনতা বৃদ্ধি এবং পেশাগত নীতিমালা কঠোরভাবে অনুসরণের বিকল্প নেই।
কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকরা মতবিনিময়ের মাধ্যমে নানা অভিজ্ঞতা তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও প্রশিক্ষণমূলক আয়োজনের প্রয়োজনীয়তার কথা জানান। তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে এবং জেলা প্রশাসন ফরিদপুরের সহযোগিতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
শেষে অংশগ্রহণকারী সাংবাদিকরা আশা প্রকাশ করেন, এমন নিয়মিত আয়োজনের মাধ্যমে গণমাধ্যম আরও দায়িত্বশীল, শক্তিশালী ও জনমুখী হয়ে উঠবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে অপসাংবাদিকতা প্রতিরোধে করণীয় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

আপডেট সময় : ০৬:১৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬