ফরিদপুরে ১০ দিন ধরে মা-মেয়ে নিখোঁজ, সন্ধানদাতাকে পুরস্কারের ঘোষণা
- আপডেট সময় : ০২:২৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :
ফরিদপুর শহরে মা ও মেয়ের রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। গত ১০ দিন ধরে ফাতেমাতুজ জহুরা ওরফে জুহি নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী এবং তার মা এলিজা শারমিনের কোনো খোঁজ মিলছে না। পরিবারের পক্ষ থেকে তাদের সন্ধান চেয়ে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
নিখোঁজ জুহি ফরিদপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা জামাল উদ্দিন ওরফে কানু জানান, গত ৩০ এপ্রিল বিকেলে মা-মেয়ে একসঙ্গে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারটি ফরিদপুর শহরের লাক্সারি হাসান টাওয়ারের দ্বিতীয় তলায় বসবাস করে।
শনিবার দুপুরে কানু বলেন, সম্ভাব্য আত্মীয়স্বজন ও পরিচিত বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি জানান, জুহির মা এলিজা শারমিন মানসিকভাবে অসুস্থ। এর আগেও তিনি একাধিকবার বাসা থেকে চলে গিয়ে পরে ফিরে এসেছিলেন। সে কারণেই প্রথমদিকে থানায় অভিযোগ না করে নিজেদের উদ্যোগে খোঁজাখুঁজি চালানো হয়। তবে দীর্ঘ ১০ দিন অতিবাহিত হলেও কোনো তথ্য না পাওয়ায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, কেউ মা-মেয়ের সন্ধান পেলে ০১৬১১-৮৩০১৪৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। এ বিষয়ে গণমাধ্যমকর্মী, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন নিখোঁজ শিশুর বাবা।
এদিকে মাহমুদুল হাসান জানান, মা ও মেয়ের নিখোঁজ হওয়ার বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তাদের উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা


















