ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবচরে আধুনিক ডাকবাংলোর শুভ উদ্বোধন সদরপুরে মোবাইল ব্যবসায়ীকে হানিট্র্যাপে ফেলে ১৮ ঘণ্টা জিম্মি ও টাকা লুটের অভিযোগ: ২ নারী আটক শারদীয়া দুর্গাপূজা ষষ্ঠ থেকে দশমি পর্যন্ত পাঁচ দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপিত সদরপুরে ৩৫টি মণ্ডপে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা, আজ প্রতিমা বিসর্জন বালিয়াকান্দি উপজেলা শালমারা নিশ্চিন্তপুর শালিকী গ্রাম স্কুল মাঠ প্রাঙ্গনে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ‎শিবচরে সড়ক দুর্ঘটনায় বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান নিহত ‎। ফরিদপুরে দেড় কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার দীর্ঘ ১৮৫ বছরের ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করল ফরিদপুর পৌরসভা। দেশকে অস্থিতিশীল করতে পতিত অপশক্তির দোসররা নানা ষড়যন্ত্র করছে: রিজভী কালিয়াকৈরে আবাসিক হোটেলে অভিযান, নারী পুরুষ সহ ৩৯ জনকে আটক 

ফরিদপুরে কোরবানির চামড়া সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিশ্চিতকরণে বিসিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ১৪২ বার পড়া হয়েছে

oplus_2

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম,ফরিদপুর প্রতিনিধি:

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর আয়োজনে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ, বিপণন ও ন্যায্যমূল্য নিশ্চিতকরণ বিষয়ে চামড়া ব্যবসায়ী এবং বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত চামড়া ব্যবসায়ীরা ফরিদপুর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম এর কাছে চামড়া সংরক্ষণের জন্য একটি নির্দিষ্ট স্থান বরাদ্দের দাবি জানান। তারা বলেন, যথাযথ সংরক্ষণের ব্যবস্থা না থাকায় প্রতিবছর অনেক চামড়া নষ্ট হয়ে যায় এবং ব্যবসায়ীদের লোকসানের মুখে পড়তে হয়।

অন্যদিকে বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষরা কোরবানির চামড়া সংরক্ষণের জন্য আরও বেশি পরিমাণ লবণ সরবরাহের দাবি জানান। এ বিষয়ে বিসিকের কর্মকর্তারা জানান, বর্তমানে পর্যাপ্ত পরিমাণ লবণের মজুদ রয়েছে। কারও অতিরিক্ত লবণের প্রয়োজন হলে বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা আশ্বাস দেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, গত ১০ থেকে ১২ বছর ধরে চামড়ার ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা। বাজারে চামড়ার দাম কমে যাওয়ায় এ খাতের সঙ্গে জড়িত অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তারা অভিযোগ করেন।

এ সময় বক্তারা আরও বলেন, ফরিদপুর জেলার বাইরে থেকে যেন কেউ এসে চামড়া কিনতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে। স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন তারা।

সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, বিসিকের প্রতিনিধি, চামড়া ব্যবসায়ী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে কোরবানির চামড়া সংরক্ষণ ও ন্যায্যমূল্য নিশ্চিতকরণে বিসিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৩৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬