ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন।
- আপডেট সময় : ০৬:২৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬।
মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ মেলার শুভ উদ্বোধন করা হয়। মেলা উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সুধীজন, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর সদর এসিল্যান্ড মোঃ শফিকুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্যে একাধিক সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইন ভূমি সেবা ও ভূমি বিষয়ক পরামর্শসহ নানা ধরনের সেবা প্রদান করা হচ্ছে। আগামী ২১ মে পর্যন্ত চলবে এই ভূমি সেবা মেলা।






















