সদরপুরে ভূমিসেবা মেলা ২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত।
- আপডেট সময় : ১২:৫৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৯ বার পড়া হয়েছে

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।
ফরিদপুরের সদরপুর উপজেলায় আজ ১৯ মে ২০২৬ মঙ্গলবার ভূমিসেবা মেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মোঃ শহিদুল ইসলাম বাবুল এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারের নানা উদ্যোগ তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সহ বিভিন্ন শ্রেণি-পেশার কর্মকর্তারা অংশ নেন। বক্তারা বলেন, ডিজিটাল ভূমি সেবা কার্যক্রমের মাধ্যমে জনগণের ভোগান্তি কমানো এবং দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ভূমিসেবা মেলা উপলক্ষে বিভিন্ন সেবা বুথ স্থাপন করা হয়, যেখানে সাধারণ মানুষ নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন বিষয়ে তথ্য ও সেবা গ্রহণ করেন।






















