সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের সদরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩১৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৩৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ১০ বার পড়া হয়েছে

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।
বুধবার (২০ মে ২০২৬) জেলা গোয়েন্দা শাখা, ফরিদপুরের অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক সৈয়দ মোঃ আলমগীর হোসেনের দিকনির্দেশনায় এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সদরপুর থানাধীন বাবুর চর মোল্লা গ্রাম এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন।
অভিযানে গ্রেপ্তাররা হলেন— আক্কাস মাতুব্বর (৪৮), পিতা মৃত জুলমত মাতুব্বর এবং রিহাদ মাতুব্বর (৩৯), পিতা মৃত হাসেম মাতুব্বর। তারা উভয়েই সদরপুর উপজেলার বাবুর চর এলাকার বাসিন্দা।
এসময় তাদের কাছ থেকে মোট ৭৫ পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়, যার মোট ওজন ৩১৫ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





















