ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে বিএসটিআইর বিশেষ সার্ভিল্যান্স অভিযান দুই ফিলিং স্টেশনের তিনটি ডিসপেন্সিং ইউনিট সিলগালা, একাধিক প্রতিষ্ঠানকে সতর্কতা ফরিদপুরে মোবাইল কোর্টের অভিযান পরিচালনায় মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন হাজী বিরিয়ানি প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা ফরিদপুরের বোয়ালমারীতে চাঁদা না পেয়ে দোকান ভাঙচুর ও জমি দখলের অভিযোগ: সংবাদকর্মীদের হুমকি ফরিদপুর হাজী শরীয়তুল্লাহ বাজারে ফল ব্যবসায়ীর আড়তে হামলা ও নগদ টাকা লুটের অভিযোগ সদরপুরের চর বিষ্ণুপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ফরিদপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা, শিশুশ্রম নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান ভাঙ্গায় পারিবারিক দ্বন্দ্বের ভয়াবহ পরিণতি: ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গে ধারালো অস্ত্রের আঘাত, স্ত্রী আটক Mohim Institution faridpur  প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহিম ইনস্টিটিউশনে বৃক্ষরোপণ ও সেমিনার অনুষ্ঠিত

ফরিদপুরে বিএসটিআইর বিশেষ সার্ভিল্যান্স অভিযান দুই ফিলিং স্টেশনের তিনটি ডিসপেন্সিং ইউনিট সিলগালা, একাধিক প্রতিষ্ঠানকে সতর্কতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক | দৈনিক ফরিদপুর মহানগর বার্তা

ফরিদপুর জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে বিশেষ সার্ভিল্যান্স (স্কোয়াড) অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১ জুলাই ২০২৬) সদর, ভাঙ্গা ও নগরকান্দা উপজেলার মোট নয়টি ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, ভাঙ্গা উপজেলার মেসার্স সুগন্ধা ফিলিং স্টেশন-এর অকটেন ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১৪০ মিলিলিটার করে কম জ্বালানি সরবরাহ করা হচ্ছিল। এ কারণে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ১৫(৩) ধারা অনুযায়ী ইউনিট দুটি সিলগালা করা হয়।

অপরদিকে, সদর উপজেলার মেসার্স তোফাজউদ্দিন ফিলিং স্টেশন-এর অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১৬০ মিলিলিটার কম পাওয়া যাওয়ায় সেটিও একই আইনের আওতায় সিলগালা করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটির পেট্রোল ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে ত্রুটিসীমার চেয়ে কিছুটা কম পরিমাপ পাওয়া যাওয়ায় দ্রুত ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে নিজস্ব ট্যাংকলরির ক্যালিব্রেশনের মেয়াদ শেষ হওয়ায় দ্রুত ক্যালিব্রেশন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়।

অভিযানে ভাঙ্গার মেসার্স ব্রাদার্স ফিলিং স্টেশন, নগরকান্দার মেসার্স আলহাজ্ব মজিদ ফিলিং স্টেশন, সদর উপজেলার মেসার্স মিনিবাস ফিলিং স্টেশন, মেসার্স ইউনাইটেড ফিলিং স্টেশন, মেসার্স ফরিদপুর বাইপাস ফিলিং স্টেশন এবং মেসার্স কোমরপুর ফিলিং স্টেশন-এর অকটেন, পেট্রোল ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপ সঠিক পাওয়া যায়। এ জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানানো হয়।

তবে মেসার্স মিনিবাস ফিলিং স্টেশন, মেসার্স ইউনাইটেড ফিলিং স্টেশন এবং মেসার্স রংধনু ফিলিং স্টেশন-এর আন্ডারগ্রাউন্ড ট্যাংক ও ট্যাংকলরির ক্যালিব্রেশনের মেয়াদ শেষ হওয়ায় দ্রুত ক্যালিব্রেশন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়।

এদিকে মেসার্স রংধনু ফিলিং স্টেশন-এর পেট্রোল ও ডিজেল ইউনিটে পরিমাপ সঠিক থাকলেও অকটেন ডিসপেন্সিং ইউনিটে ত্রুটিসীমার চেয়ে কিছুটা কম পরিমাপ পাওয়া যাওয়ায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করে প্রয়োজনীয় ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়।

অভিযানটি পরিচালনা করেন বিএসটিআই ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক ও অফিস প্রধান মো. কামাল হাসান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (মেট) মোসাঃ আলেয়া খাতুন এবং পরিদর্শক (মেট) মো. জুবায়ের আল সিদ্দিকী।

বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিতকরণ এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের বিশেষ সার্ভিল্যান্স ও ভ্রাম্যমাণ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে বিএসটিআইর বিশেষ সার্ভিল্যান্স অভিযান দুই ফিলিং স্টেশনের তিনটি ডিসপেন্সিং ইউনিট সিলগালা, একাধিক প্রতিষ্ঠানকে সতর্কতা

আপডেট সময় : ০২:০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬