ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দুই তরুণের যাবজ্জীবন কা*রা*দ*ণ্ড ‌ কালিয়াকৈরে তীব্র এলপিজি গ্যাসের সংকট বাড়তি দামেও মিলেনা গ্যাস মধ্যবিত্ত মানুষের এগুলো দেখার কেউ নেই ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মিরাজ শেখের ১০ বছরের কারাদণ্ড ১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

ফরিদপুরের কিশোর নাঈম সেক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৩১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।

ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের শোলাকুন্ডু গ্রামের বাসিন্দা নাঈম সেক (১৭) নামে এক মাদ্রাসাছাত্র গত ২৯ জুন ২০২৬ তারিখ থেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় পরিবার ও স্বজনরা উদ্বেগ প্রকাশ করে তার সন্ধান চেয়েছেন।

নিখোঁজ নাঈম সেক মোঃ মিনু শেখের ছেলে। তিনি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের শোলাকুন্ডু গ্রামের বাসিন্দা এবং শিবচর উপজেলার দক্ষিণকান্দি, বাহাদুরপুর এলাকায় অবস্থিত জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার একজন নিয়মিত ছাত্র।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৯ জুন ২০২৬, সোমবার ভোর আনুমানিক সকাল ৫টা ৩৫ থেকে ৫টা ৪০ মিনিটের মধ্যে শিবচর উপজেলার ভদ্রাসন এলাকার গনির মোড় থেকে তিনি নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সাদা পাঞ্জাবি, লুঙ্গি ও টুপি।

পরিবার জানিয়েছে, ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ কারণে তারা সকলের সহযোগিতা কামনা করেছেন।
যদি কোনো সহৃদয় ব্যক্তি নাঈম সেকের সন্ধান পেয়ে থাকেন অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে ০১৮৪২-৫১৮৯০৩ নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

পরিবারের বিশ্বাস, সবার আন্তরিক সহযোগিতা ও একটি তথ্যই নাঈমকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরের কিশোর নাঈম সেক নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি

আপডেট সময় : ০২:৪৩:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬