ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈহান ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফরিদপুর জেলা পুলিশের কেন্দ্রীয় রোলকল অনুষ্ঠিত, পুলিশ সুপারের দিকনির্দেশনা রাজবাড়ীর বালিয়াকান্দিতে র‍্যাবের মোবাইল কোর্টে ২ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল ধ্বংস, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ফরিদপুরে শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পেলেন কোতয়ালী থানার মাহমুদুল হাসান ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা কালিয়াকৈর পৌরসভার নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় সামান্য ভারী বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি পত্নীতলায় ২০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক ভাঙ্গায় বাসের চাপায় নিহত ৫ জন আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচন: ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সকলের দোয়া সমর্থন প্রত্যাশী আল ইসহাক রাব্বি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে র‍্যাবের মোবাইল কোর্টে ২ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল ধ্বংস, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে র‍্যাব ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে প্রায় ২ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
র‍্যাব-১০ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে বালিয়াকান্দি উপজেলার পশ্চিম বালিয়াকান্দি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। এ সময় র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানকালে পশ্চিম বালিয়াকান্দি এলাকার বাসিন্দা মো. সুজন শেখ (৩৩)-এর বাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা। পরে উদ্ধার করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ ঘটনায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫(২) ধারা অনুযায়ী সুজন শেখকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
র‍্যাব জানিয়েছে, জনস্বার্থে এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে নিষিদ্ধ ও অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে র‍্যাবের মোবাইল কোর্টে ২ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল ধ্বংস, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১১:৫৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬