ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মিরাজ শেখের ১০ বছরের কারাদণ্ড ১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা

সন্ত্রাস-চাঁদাবাজির তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, হাসপাতালে ভর্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ১৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুর শহরের চুনাঘাটা এলাকায় সন্ত্রাস, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক জাকিব আহমেদ জ্যাক। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় চুনাঘাটা এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগের সত্যতা যাচাই এবং সরেজমিনে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ঘটনাস্থলে যান সাংবাদিক জাকিব আহমেদ জ্যাক। এলাকাবাসীর অভিযোগ, সন্ধ্যার পর ওই এলাকায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে, ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে।

অভিযোগ রয়েছে, তথ্য সংগ্রহের একপর্যায়ে কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

জাকিব আহমেদ জ্যাকের চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা বা লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না এবং আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সন্ত্রাস-চাঁদাবাজির তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০৩:০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬