ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজ ফরিদপুর পৌরসভার সকল যানবাহনে রিফুয়েলিং সম্পন্ন। ফরিদপুরের চরভদ্রাসনে ইউসুফ শেখকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ ফরিদপুরে ৫৩ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন মাদারীপুরে ৩ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার।   টেপাখোলা গরুর হাট সংলগ্ন ড্রেন পরিষ্কার কার্যক্রম চলমান, জলাবদ্ধতা নিরসনে পৌরসভার উদ্যোগ টেপাখোলা ইয়াছিন মঞ্জিল জামে মসজিদ সংলগ্ন সড়কের জলাবদ্ধতা নিরসনে পাইপ ড্রেন নির্মাণকাজ পরিদর্শন সাংবাদিক ইব্রাহিম হোসেনের বাবার মৃত্যুতে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের শোক বিদায়ী ও নবাগত ১৪ বিজিবি অধিনায়কের সঙ্গে নওগাঁ পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ মাদারীপুরে মানবপাচার মামলার আসামি শহিদুল মোল্লা গ্রেফতার

মাদারীপুরে মানবপাচার মামলার আসামি শহিদুল মোল্লা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫০:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাখাওয়াত হোসেন মোল্লা:

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে মানবপাচার মামলার আসামি শহিদুল মোল্লাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

উপজেলার খাতিয়াল গ্রামের মোফাজ্জেল মাতুব্বরের ছেলে হৃদয় মাতুব্বরকে সরাসরি ইতালি নেয়ার প্রলোভন দেখায় মানবপাচারকারী চক্রের সদস্যরা। পরে ২১ লাখ টাকায় চুক্তি হলে পুরো টাকা দেয় হৃদয়ের পরিবার।

সোমবার (৩ আগস্ট) ভোরে শহিদুলকে শিবচরের নিলখী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শহিদুল শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের পশ্চিম কাকৈড় গ্রামের মরহুম কালামিয়া মোল্লার ছেলে।

মামলার এজাহারে উল্লেখ্য করা হয়, ডাসার উপজেলার খাতিয়াল গ্রামের মোফাজ্জেল মাতুব্বরের ছেলে হৃদয় মাতুব্বরকে সরাসরি ইতালি নেয়ার প্রলোভন দেখায় মানবপাচারকারী চক্রের সদস্যরা। পরে ২১ লাখ টাকায় চুক্তি হলে পুরো টাকা দেয় হৃদয়ের পরিবার।

গত বছরের ২৯ অক্টোবর হৃদয়কে সরাসরি ইতালি না নিয়ে সৌদি আরব হয়ে লিবিয়ায় নিয়ে যায় দালালরা। পরে সেখানে নিয়ে একটি বন্দিশালায় জিম্মি করে রাখেন তারা। শুরু হয় হৃদয়ের ওপর শারিরিক নির্যাতন। নিযাতন করে ভিডিও ধারণ করে সেই ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে ধাপে ধাপে আদায় করা হয় মুক্তিপনের আরো ২৪ লাখ ৫০ হাজার টাকা। ধারদেনা করে পরিবার বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে লাখ লাখ টাকা দিলেও মুক্তি মিলছে না হৃদয়ের।

দিশেহারা হয়ে শেষমেশ বাধ্য হয়ে বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয় ভুক্তভোগীর পবিরার। গত ৫ মে ডাসার উপজেলার খাতিয়াল গ্রামের মকবুল মাতুব্বরের ছেলে ও হৃদয়ের চাচাতো ভাই সাগর মাতুব্বর বাদী হয়ে ১১ জনের নামে মামলা রুজু করেন।

পরে আদালতের নির্দেশে ডাসার থানায় আসামিদের বিরুদ্ধে মামলা রেকর্ড হয়। অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেফতার করা হয় মামলার ৭ নম্বর আসামি শহিদুল মোল্লাকে গ্রেফতার করে ডাসার থানা পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোলায়মান মাহমুদ জানান, মানবপাচার মামলায় গ্রেফতার শহিদুল মোল্লাকে আদালতে পাঠানো হয়েছে। এই মামলার বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্তপূর্বক আদালতে চার্জশিট দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাদারীপুরে মানবপাচার মামলার আসামি শহিদুল মোল্লা গ্রেফতার

আপডেট সময় : ০১:৫০:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬