ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি

সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

​শিমুল তালুকদার, সদরপুর থেকে

​ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নে ঘরের জানালা ভেঙে এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন ও তাদের সান্ত্বনা দেন। এ সময় স্থানীয় সংসদ সদস্যকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।
​সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল এ সময় ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন,
​”এ ধরনের অপরাধমূলক ও নির্মম ঘটনার সাথে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও সঠিকভাবে তদন্ত সম্পন্ন করে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর আহ্বান জানাচ্ছি।”
​সাক্ষাৎকালে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসীও দ্রুত সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের উপযুক্ত ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
​এ সময় সংসদ সদস্যের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
​ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), ফরিদপুর।
সদরপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল্লাহ আল মামুন শাহ্‌, সেকেন্ড অফিসার মোখলেচুর রহমান, ভাষাণচর ইউনিয়ন চেয়ারম্যান শেখ গোলাম কাউসার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ৩০ জুলাই (বৃহস্পতিবার) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ভাষাণচর ইউনিয়নে বসতঘরের জানালা ভেঙে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। নির্যাতনে কিশোরী অসুস্থ হয়ে পড়লে দুই যুবক মোটরসাইকেলে করে তাকে বাড়ির সামনে ফেলে রেখে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় জনগণ তাদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সদরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এ পর্যন্ত ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ

আপডেট সময় : ০৬:২৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬