ঢাকা ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্নীতলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত নজিপুর পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা  কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট: দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত ‎মাদারীপুরে একটি পিস্তল ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপদেষ্টা এমপি শহিদুল ইসলাম বাবুল ও নায়াব ইউসুফ, সভাপতি হানিফ মন্ডল, সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুন ফরিদপুরের কানাইপুর বাজারে ভয়াবহ আগুন, পুড়ল দুই দোকান ফমেক অধ্যক্ষ পদে যোগ দিলেন ডা. সৈয়দ আসিফ ছাত্রদলের শুভেচ্ছা, বহিরাগতদের মব সৃষ্টির চেষ্টার অভিযোগ ২০ বছরের সরকারি চাকরি, যেনো আলাদিনের চাকরি ৪ কোটি টাকার বাড়ি: গণপূর্তের ক্যাশিয়ার জাহাঙ্গীরের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন 

‎মাদারীপুরে একটি পিস্তল ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎শাখাওয়াত হোসেন মোল্লা

‎মাদারীপুর প্রতিনিধি:

‎মাদারীপুর জেলার সদর উপজেলার চর খোয়াজপুর টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পিস্তল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

‎সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে সদর মডেল থানাধীন চর খোয়াজপুর টেকেরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

‎মাদারীপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস রিলিজে জানানো হয়, পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাদকদ্রব্য এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযান পরিচালনা কালে চর খোয়াজপুর টেকেরহাট এলাকার আব্দুল জব্বার তালুকদার (৭৮)-এর মালিকানাধীন তিনতলা ভবনের তৃতীয় তলার উত্তর পাশের প্রথম ইউনিটের ভাড়াটিয়া পলাতক আসামি সাব্বির হোসেন হৃদয়ের (২৬) বসতঘর থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার করা হয়।

‎পুলিশ সূত্রে জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা ও অস্ত্রের ঘটনায় পলাতক আসামি সাব্বির হোসেন হৃদয়ের বিরুদ্ধে মামলা রুজু ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

‎মাদারীপুর জেলা পুলিশ জানায়, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজসহ অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‎মাদারীপুরে একটি পিস্তল ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ১২:৪৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬