ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে এসআরবি-১০-এর অভিযানে বিদেশি রিভলবার ও ককটেল সহ সাব্বির আহমেদ গ্রেপ্তার ফরিদপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত  ফরিদপুরে দুই তরুণের যাবজ্জীবন কা*রা*দ*ণ্ড ‌ কালিয়াকৈরে তীব্র এলপিজি গ্যাসের সংকট বাড়তি দামেও মিলেনা গ্যাস মধ্যবিত্ত মানুষের এগুলো দেখার কেউ নেই ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মিরাজ শেখের ১০ বছরের কারাদণ্ড ১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ

ফরিদপুরে এসআরবি-১০-এর অভিযানে বিদেশি রিভলবার ও ককটেল সহ সাব্বির আহমেদ গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক , ফরিদপুর:

ফরিদপুরে বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ, তিনটি ককটেল, দেশীয় অস্ত্র, ওয়াকিটকিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। পৃথক এসব অভিযানে সাকিব আহমেদ (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে ফরিদপুর কোতোয়ালি থানার উত্তর কালীবাড়ি এলাকায় প্রথম অভিযান পরিচালনা করে এসআরবি-১০। ব্যাটালিয়নটির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালান। অভিযানের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালিয়ে গেলেও পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

এরপর একই দিন সকাল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে কোতোয়ালি থানার নিমতলা এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় পালানোর চেষ্টা করলে সাকিব আহমেদকে আটক করা হয়। তিনি ফরিদপুর কোতোয়ালি থানার চরকমলাপুর এলাকার মৃত বশির আহমেদের ছেলে।

এসআরবি-১০-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক সাকিব আহমেদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী তল্লাশি চালিয়ে তিনটি ককটেল, দেশীয় অস্ত্র, ওয়াকিটকি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় প্রতারণা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় মাদক ও অস্ত্র-সংক্রান্ত মামলাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানানো হয়।

পরে উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ, ককটেল ও অন্যান্য সরঞ্জামসহ আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১০।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফরিদপুরে এসআরবি-১০-এর অভিযানে বিদেশি রিভলবার ও ককটেল সহ সাব্বির আহমেদ গ্রেপ্তার

আপডেট সময় : ০২:২৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬