ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বহরপুর ইউনিয়নে নতুন চর গ্রামে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত নিম্নমানের কাজে ভেঙে পড়েছে নূর-এ মদীনা কবরস্থানের সীমানা প্রাচীর, অরক্ষিত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক অপহরণের থানায় অভিযোগ। সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয়

নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৫:১১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি: মোঃ নজরুল ইসলাম হিরু

সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ফরিদপুরের নগরকান্দায় উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় নগরকান্দার আলগাদিয়া মোড় (জয়বাংলা বিশ্বরোড চত্বর) এলাকায় নগরকান্দা উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই কর্মসূচিতে সালথা উপজেলা যুবদলের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।

নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়াবুর রহমান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সংসদ সদস্য ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। সভা পরিচালনা করেন নগরকান্দা উপজেলা যুবদলের সদস্য সচিব নাজমুল হুসাইন রাজু।

প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম রিংকু দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেজ আলী ইছা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি আলিমুজ্জামান সেলু ও মাহবুব আলী মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিন হেলান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরিফ, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরিফ, চরযোশরদী ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজ ফকির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এদিকে, কর্মসূচিতে রামনগর ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা একটি বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। মিছিলে নেতৃত্ব দেন নগরকান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক। এ সময় রামনগর ইউনিয়ন যুবদলের নেতা রাজিব শেখ, ফরহাদ শেখ, জিয়ার মন্ডল, মোয়াজ্জেম হোসেন ও হারেজ মাতুব্বরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নূর মোহাম্মদ টগর, রামনগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি হান্নান মাতুব্বর, হাফেজ শরীফ, ইউনুস, সাংবাদিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

প্রতিবাদ সমাবেশ ও কর্মীসভায় নগরকান্দা, সালথা ও আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় দলীয় কর্মসূচি বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং রাজনৈতিক কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের বিষয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:২৫:১১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬