ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে, পরিবারপ্রতি মিলবে ৩ লাখ ৩৫ হাজার টাকা ফরিদপুরে অপ্রাপ্তবয়স্ক কিশোরী উদ্ধার, মাহেন্দ্রচালকসহ আটক ২ কানাইপুরে জমি বিরোধের জেরে বসতবাড়িতে হামলার অভিযোগ, আহত ৩ হাতবদল হয়েই দাম দ্বিগুণ, বিলুপ্তপ্রায় তাল ফলের বাজার চড়া মাদক ও আধিপত্য নিয়ে বিরোধে সংঘর্ষ, পুলিশের পিকআপ ভাঙচুর গোয়ালন্দঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেপ্তার ফরিদপুরে ভেজালবিরোধী অভিযানে চার প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা উচ্ছেদের পরও ফুটপাত দখলে, প্রশ্ন উঠছে পৌর অভিযানের কার্যকারিতা নিয়ে শিবচরে রেলভূমিতে ‘দখল-বাণিজ্য ধামইরহাটে নারী হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার

খুলনায় ৫ জনের মৃত্যুর পর সেই মদ তৈরির হোতা ও বিক্রেতা আটক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ৫১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

খুলনায় ঘরে তৈরি দেশিয় মদ খেয়ে ৫ জনের মৃত্যুর পর সেই মদ তৈরিকারককে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে নগরীর রায়েরমহল এলাকার মালেক সড়ক রোডের বাড়ি থেকে শেখ মোসলেম আলী (৭৮) নামের ঔই ব্যক্তিকে আটক করা হয়। আটক মোসলেম আলী এলাকায় হোমিও চিকিৎসক হিসেবে পরিচিত। মাতৃশোধন হোমিও ফার্মেসি নামে তার একটি ওষুধের দোকান রয়েছে। এর আড়ালে তিনি বাড়িতে বসে বিভিন্ন উপকরন দিয়ে মদ তৈরি করতেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিন) মো: আবু তারেক জানান, মোসলেম আলী এলকোলি নামের মাদক,ঘুমের ওষুধ ও চুনের পানি দিয়ে ঘরে বসে মদ তৈরি করতেন। আড়ংঘাটা থানার পুর্ব বিল পাবলা মদিনা নগর এলাকার একটি ঘেরে বসে কয়েকজন সেই মদ পান করেন। অসুস্থ হয়ে পড়লে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ নগরীর বিভিন্ন স্থানে ভর্তি করা হয়। শুক্রবার রাতে একজন, শনিবার আরো ৪ জন মারা যান। রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত মদ বিক্রেতাকে আটক করা হয়েছে। এর আগে সেই মদ থেকে শুক্রবার রাতে খুলনা পাবলিক কলেজের দ্ধিতীয় গেটের  সামনের বাসিন্দা তোতা মিয়া মারা যান। স্বাভাবিক মৃত্যু ধরে তার মরদেহ গ্রামের বাড়ি পিরোজপুরে নিয়ে যাওয়া হয়। শনিবার সকালে একই এলাকার গৌতম, বিকালে বয়রা শেরের মোড় এলাকার বাসিন্দা সাহাবুদ্দিন সাবু, বয়রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা আফরোজ হোসেন বাবু এবং রায়েরমহল মল্লিক বাড়ির বাসিন্দা সাজ্জাদ মারা যান। মদ পানে গুরুতর অসুস্থ বয়রা দাস পাড়া এলাকার বাসিন্দা সনু খুলনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খুলনায় ৫ জনের মৃত্যুর পর সেই মদ তৈরির হোতা ও বিক্রেতা আটক।

আপডেট সময় : ১২:৩২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫