বোয়ালমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
- আপডেট সময় : ০৬:১৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪৮ বার পড়া হয়েছে

আব্দুল মতিন মুন্সী
বোয়ালমারী, প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে ৪ ঠা সেপ্টেম্বর বিকাল ৫টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বোয়ালমারী উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত এক বিশাল আনন্দ র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌর সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মো আফসার উদ্দিন আহমেদের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মো সিরাজুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ও সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী বাবু সন্জয় সাহা, ফরিদ পুর জেলা যুবদলের বন ও পরিবেশ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সম্ভাব্য সাংগঠনিক সম্পাদক মো সিরাজুল ইসলাম মৃধা, বোয়ালমারী উপজেলা যুবদলের সাবেক নেতা ও ঘোষপুর ইউনিয়ন বিএনপির সম্ভাব্য সভাপতি প্রার্থী সৈয়দ মো টুটুল, বোয়ালমারী উপজেলা শ্রমিক দলের সভাপতি মো আবু জাফর শেখ, বোয়ালমারী উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো শাহাজাহান মোল্লা।
বোয়ালমারী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দ র্যালি দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় আর উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা কৃষকদলের সভাপতি মো লুৎফর রহমান, সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, বোয়ালমারী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো রবিউল ইসলাম সহ হাজার হাজার নেতা কর্মী নিয়ে আনন্দ র্যালিতে অংশ নেয়।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন গত ১৭ বছর স্বৈরাশাসনের আমলে আমাদের জীবনের কোন নিরাপত্তা ছিল না আমরা মুখ খুলে কোন কথা বলতে পারিনি। আল্লাহ অশেষ রহমতে ও ছাত্র জনতার গন অভ্যুত্থানের স্বৈরাচার শাসকের পতন হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামকে বিপুল ভোটের ব্যবধানে বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা থেকে জয়লাভ করিয়ে আমরা সংসদে পাঠাবো।
এ সময় ধানের শীষ মার্কায় ভোট চেয়ে সভাপতি তার বক্তব্য শেষ করেন।


























