সংবাদ শিরোনাম ::
খুলনার পুর্ব রুপসায় সন্ত্রাসীর গুলিতে যুবক নিহত।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:১৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫৬ বার পড়া হয়েছে

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :
খুলনার পুর্ব রুপসায় সন্ত্রাসীর গুলিতে মানিক(৩৭) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের জয়পুর এলাকার একটেল টাওয়ারের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। নিহত যুবক মানিক রুপসার চর বাগমারা এলাকার বাসিন্দা বেলায়েত হোসেনের ছেলে। নিহত মানিক খুলনার শীর্ষ সন্ত্রাসী ” বি” কোম্পানির সদস্য ছিল বলে জানা গেছে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রুপসা থানার ডিউটি অফিসার এ এস আই জনি আহমেদ।












