ঢাকা ১২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে নৃশংস হামলা: কোদালের আঘাতে নিহত ৩, গুরুতর আহত ১ ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বজ্রপাতে কর্মচারী গুরুতর আহত ফরিদপুরে পদ্মা নদীতে বিরল মিঠা পানির কুমির উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সম্পত্তির লোভে বোনকে হত্যার অভিযোগ নগরকান্দায় সামাজিক সচেতনতা সভা, কৃষকদের সহায়তা ও খাল খনন কার্যক্রমের উদ্বোধন আগুনঝরা রঙে কৃষ্ণচূড়া, গ্রীষ্মের সৌন্দর্যে মাতোয়ারা জনপদ জামালপুরে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত  তারার মেলা স্কুলের আয়োজনে ফরিদপুরের জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা এফপিএবি ফরিদপুর শাখার সভা অনুষ্ঠিত, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ

নড়াইলে ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়কের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. রফিকুল ইসলাম মনাকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে শেখহাটি বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শেখহাটি ইউনিয়ন শাখার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন স্তরের সমর্থকরা অংশ নিয়ে রফিকুল ইসলাম মনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান। এ সময় বক্তারা বলেন, রফিকুল ইসলাম মনা একজন ভালো মানুষ। তিনি এলাকার নিরীহ গরীব সাধারণ মানুষের পাশে থাকেন। দলের দূর্দিনে তিনিই শেখহাটি ইউনিয়নে বিএনপিকে সুসংগঠিত করে রেখেছিলেন। আমরা তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল রাখার দাবি জানায়। রফিকুল ইসলাম মনা অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি শুধুমাত্র বিএনপি করার কারণে। হাসিনা সরকার পতনের পরে এলাকার নিজ দলীয় ও আওয়ামীলীগের দোষরদের বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় তারা একত্রিত হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা জেলা উপজেলার নেতাদের কাছে অভিযোগ করেন। যার প্রেক্ষিতে আমাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। প্রকৃতপক্ষে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয় এমন কোনো কাজ আমি করি নাই। আমি চাই আমার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। তদন্তে দোষী হলে আমি শাস্তি মাথা পেতে নেব। আর যদি দোষী না হয় তাহলে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নড়াইলে ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়কের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধ

আপডেট সময় : ০৫:৩৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫