ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে একই সম্পত্তি নিয়ে বারবার মামলা, হয়রানির অভিযোগ: প্রতিকার চান জরিনা গং সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশির ঘটনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদের শোক ইতালি পাঠানোর প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মহাসড়কে বিক্ষোভ, মানববন্ধন  ডাকুয়া খাল থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, রাস্তা ঝুঁকিতে।  ডাকুয়া খাল থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, রাস্তা ঝুঁকিতে। কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ  ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: ফরিদপুরের মা ও দুই সন্তানের করুণ মৃত্যু আজকের এই পবিত্র জুম্মার দিনে মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি প্রকাশিত সংবাদের প্রতিবাদ কালিয়াকৈর খাবার হোটেলের ডাকাতি প্রস্তুত কালে অস্ত্র সহ ১জন আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘ড. ইউনূসের সঙ্গে বিএনপি মহাসচিব যাবেন কেন?’: প্রশ্ন বিএনপি নেতা ফজলুর রহমানের

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদে সাময়িক স্থগিতাদেশপ্রাপ্ত অ্যাডভোকেট মো. ফজলুর রহমান প্রশ্ন তুলেছেন যে, কেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিউইয়র্ক সফরে গেলেন। মঙ্গলবার একটি জাতীয় দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

ফজলুর রহমান বলেন, দেশের মানুষ এই সফরকে ভালোভাবে দেখছে না। তার মতে, বর্তমানে ড. ইউনূসের জনপ্রিয়তা সবচেয়ে তলানিতে আছে এবং তার ‘দুর্নাম’ নেওয়ার কোনো দরকার বিএনপির নেই।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমির বা মহাসচিব এই সফরে যাননি। একইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, একটি অনিবন্ধিত দলের সদস্য সচিবের (আখতার হোসেন, এনসিপি) সঙ্গে একই প্রটোকলে বিএনপি মহাসচিবের যাওয়া কতটা যুক্তিসঙ্গত।

ফজলুর রহমান মনে করেন, এই ধরনের সফরের মাধ্যমে জনগণ ভাবতে পারে যে বিএনপি ক্ষমতা পাওয়ার জন্য এতটাই অসহায় হয়ে গেছে যে তাদের ড. ইউনূসের দয়ার উপর নির্ভর করতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : ১২:৪৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫