সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের সালথায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন আইন শৃঙ্খলা বাহিনী
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ১৫৯ বার পড়া হয়েছে

পার্থ প্রতিম ভদ্র, ক্রাইম রিপোর্টার:
ফরিদপুরের সালথায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।জানা গেছে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়ের চর মধ্যপাড়া গ্রামে দুই সন্তানের জননী (২২) কে সিধ কেটে ঘরে ঢুকে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ ও কক্ষে থাকা ২০০০০
(বিশ হাজার) টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে একই গ্রামের মোঃ রিপন মোল্লা (৩৫) নামে এক ব্যক্তিকে আজ বুধবার বেলা দুইটায় গ্রেফতার করেছে সালথা থানা পুলিশ।
রিপন মোল্লা বর্তমানে সালথা থানা পুলিশের হেফাজতে রয়েছে।
এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।












