ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ফরিদপুরে সচেতনতা কার্যক্রম স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরছে জেলা তথ্য অফিস গুজবের বলি ট্রাকচালক হান্নান: ২ বছরের শিশু মুসলিমা এখন দাদা-দাদির কোলে—বিচার ও সহায়তার দাবিতে এলাকাবাসী ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর শুভ উদ্বোধন ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী বেপরোয়া ট্রাকের তাণ্ডব: আহত বহু পথচারী, উত্তেজিত জনতার গণপিটুনিতে চালকের মৃত্যু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৯ নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার: কাউন্সিলর পদপ্রার্থী মির্জা মাসুদ পারভেজের প্রতিশ্রুতি উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ, ৯ দিন পর জীবিত উদ্ধার—স্বস্তির মাঝেও রয়ে গেছে বহু প্রশ্ন Dialyzer theft at Faridpur Medical College Hospital due to nurse Nadia Akhter’s negligence, 1 person arrested মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা 

কালিয়াকৈরে ঠাকুরপাড়ায় বাংলা মদের আস্তানায় যৌথবাহিনীর অভিযান,

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২২:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে রমরমাট ব্যবসা বাংলা মদের আস্তানায় আজ সকাল ১১:৩০টায় থেকে যৌথবাহিনীর বিশেষ অভিযান চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাটিতে দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি গোপনে দেশীয় বাংলা মদ উৎপাদন ও বিক্রির মাধ্যমে যুব সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছিল। এ অবস্থায় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আজ সকাল ১০:৩০টায় র‌্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে যৌথবাহিনীর একটি টিম অভিযান পরিচালনা করে।

অভিযানে বেশ কিছু অবৈধ মদের বোতল, উৎপাদন সরঞ্জাম ও কাঁচামাল জব্দ করা হয়েছে বলে জানা গেছে। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকেও আটক করেন, যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এলাকাবাসী জানায়, তারা দীর্ঘদিন ধরে এই অবৈধ মদের আস্তানার কারণে ভয়ে ও অস্বস্তিতে দিন কাটাচ্ছিলেন। যুব সমাজের অনেকেই এই মদের কবলে পড়ে নেশায় আসক্ত হয়ে পড়েছিল। আজকের এই অভিযানের ফলে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং যৌথবাহিনী ও পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা বহুবার অভিযোগ দিয়েও কোনো ফল পাইনি। আজ যখন যৌথবাহিনী এসে অভিযান চালাচ্ছে, তখন মনে হচ্ছে আমাদের এলাকা অবশেষে মাদকমুক্ত হবে। আমরা চাই, এমন অভিযান যেন নিয়মিতভাবে হয়।”

এ বিষয়ে কালিয়াকৈর থানা পুলিশের একজন কর্মকর্তা বলেন, “মাদকবিরোধী অভিযান আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। আমরা চাই, সমাজ থেকে মাদক পুরোপুরি নির্মূল করতে। আজকের অভিযানে আমরা সফল হয়েছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানের খবর এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন এবং যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

তারিখঃ৮/১০/২০২৫

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কালিয়াকৈরে ঠাকুরপাড়ায় বাংলা মদের আস্তানায় যৌথবাহিনীর অভিযান,

আপডেট সময় : ০৪:২২:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫