ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় গোল্ডেন লাইন পরিবহনের চালক মারাত্মক আহত।
- আপডেট সময় : ০১:১৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ১৫৮ বার পড়া হয়েছে

গালিব মাহাবুব, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় গোল্ডেন লাইন পরিবহনের চালক মোহাম্মদ মনির মারাত্মক আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ২ টার সময় মেহেরপুর হতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা পরিবহন ঢাকা মেট্রো ব-
১২-২২০৪ (গাড়িটি) দুপুর ২ টার সময় ধুলদি ৩৩ পাওয়ার প্লান্টের সামনে পৌঁছালে গোল্ডেন লাইন গাড়িটি স্লো করলে পিছন থেকে অজ্ঞাত নামের একটি ট্রাক এসে গোল্ডেন লাইন গাড়ির পিছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে গোল্ডেন লাইন পরিবহনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডান সাইডের গাছের সাথে মেরে দেয়।
গাড়িটি সামনের সাইট দুমড়ে মুড়চে যায়। চালক মোহাম্মদ মনিরের অবস্থা গুরুতর হাওয়াই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
দুর্ঘটনার পর ফরিদপুর কোতোয়ালি পুলিশ ও হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।

























