সংবাদ শিরোনাম ::
ফরিদপুর বাইতুল আমান বাজারে মাংস ব্যবসায়ী সোহাগের কারাদণ্ড ও জরিমানা প্রদান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৫১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ১৫৯ বার পড়া হয়েছে

পার্থ প্রতিম ভদ্র, ক্রাইম রিপোর্টার:
ফরিদপুর সদর উপজেলার বাইতুল আমান বাজারে মাংস ব্যবসায়ী সোহাগ (২৮) কর্তৃক অনুমোদনহীন গরু জবাই করে, রঙ মিশিয়ে ভেজাল মাংস বিক্রির অপরাধে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও পুলিশের একটি টিমসহ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় ২০০০০ (বিশহাজার টাকা) জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাধারণ জনগণ ও উক্ত বাজার কমিটির সভাপতি ২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ আলাওল হোসেন তনু এর তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার সকাল দশটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় ২৫ কেজি ভেজাল মাংস জব্দ করে মাটিতে পুতে বিনষ্ট করা হয়।
এ সময় বাজার কমিটির নেতৃবৃন্দ সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।






















