নওগাঁর পত্নীতলায় বিএনপির লিফলেট বিতরণ
- আপডেট সময় : ০৯:৫৮:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার (নওগাঁ)
নওগাঁর পত্নীতলায় বিএনপির লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক ছাত্র নেতা, নওগাঁ-২ আসনের দলীয় মনোনয়নপ্রত্যাশী আলহাজ খাজা নাজিবুল্লাহ চৌধুরী।
আজ শনিবার (১১ অক্টোবর) দুপুরে নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় এ লিফলেট বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন নজিপুর পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন, সাবেক ভিপি আবু তাহের চৌধুরী মন্টু, নারী নেত্রী সেলিনাসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত বক্তব্যে আলহাজ খাজা নাজিবুল্লাহ চৌধুরী বলেন, “আমরা দেশের মানুষের মুক্তির জন্য তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে আমরা হাজারো জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি, তবুও রাজপথ ও জনগণ ছেড়ে যাইনি। বর্তমানে আমরা চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ৩১ দফা বাস্তবায়নে কাজ করছি
















