ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রাসুল সামদানী আজাদ। কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ফরিদপুরে নৃশংস হামলা: কোদালের আঘাতে নিহত ৩, গুরুতর আহত ১ ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বজ্রপাতে কর্মচারী গুরুতর আহত ফরিদপুরে পদ্মা নদীতে বিরল মিঠা পানির কুমির উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে ৩০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার সম্পত্তির লোভে বোনকে হত্যার অভিযোগ নগরকান্দায় সামাজিক সচেতনতা সভা, কৃষকদের সহায়তা ও খাল খনন কার্যক্রমের উদ্বোধন আগুনঝরা রঙে কৃষ্ণচূড়া, গ্রীষ্মের সৌন্দর্যে মাতোয়ারা জনপদ জামালপুরে জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত 

ফরিদপুরের গুলবাগ হোটেলে তরুণীকে আটকে রেখে গণধর্ষণ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ২৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গালিব মাহাবুব, ফরিদপুর জেলা প্রতিনিধি

গণধর্ষণ মামলার আসামি মো: মশিউর রহমান পুলক (২৬) কে ফরিদপুর কোতয়ালী হতে গ্রেফতার করেছে র‍্যাব-১০। গত ০১/০৬/২০২৫ তারিখ দুপুর আনুমানিক ২টা ১০ ঘটিকায় ফরিদপুর জেলার নিউমার্কেট এলাকায় ভিকটিম (২০) ‘কৈ আসামি মোঃ মশিউর রহমান পুলক (২৬) জানায় যে, ভিকটিমের স্বামী অন্য একটি মেয়ে নিয়ে ফরিদপুর গুলবাগ একটি আবাসিক হোটেলে অবস্থান করিতেছে। উক্ত সংবাদ পেয়ে ভিকটিম মো: মশিউর রহমান পুলক’কে নিয়ে আবাসিক হোটেলে পৌঁছালে আসামি প্রতারণার মাধ্যমে ভিকটিমকে হোটেলের একটি কক্ষে আটকে রাখে।

একই তারিখ বিকাল ৪ ঘটিকা হতে গত ০২/০৬/২০২৫ তারিখ পর্যন্ত বিভিন্ন সময়ে আসামি মোঃ মশিউর রহমান পুলক’সহ অপরাপর আসামিরা হোটেল কক্ষে প্রবেশ করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত গণধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি মো: মশিউর রহমান পুলক (২৬) কে গ্রেফতার করেছে র‍্যাব-১০। অতঃপর ভিকটিম নিজেই ফরিদপুর জেলার কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করলে থানার মামলা নং- ০৬, তারিখ-০৫/০৬/২০২৫ খ্রি., ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৩) তৎসহ ৩৪৩/৫০৬ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা গণধর্ষণে জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‍্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গতকাল ১২/১০/২০২৫ তারিখ রাত আনুমান ২৩.২৫ ঘটিকায় র‍্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত গণধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি মো: মশিউর রহমান পুলক (২৬), পিতা-সামাদ ইউনুসুর রহমান, সাং- গুহলক্ষীপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরের গুলবাগ হোটেলে তরুণীকে আটকে রেখে গণধর্ষণ।

আপডেট সময় : ০৬:৩২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫