ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মুরাদ হোসেন মিয়া ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্বজনরা পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত ফরিদপুর জেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক মোঃ ফজলুল হক ফরিদপুরে জেলা পরিষদের আর্থিক সহায়তা বিতরণ, উপকারভোগীদের মাঝে স্বস্তি ফরিদপুর মেডিকেলে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৩ ফরিদপুরে সরকারি জায়গা দখলের অভিযোগ, পাকা স্থাপনা নির্মাণে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা।

কুষ্টিয়ার ছেউড়িয়ায় তিনদিন ব্যাপী শুরু হয়েছে লালন শাঁই’ জির সাধুসঙ্গ মেলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে

Oplus_131072

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেক মোহাম্মদ আফজাল
ব্যুরো চীফ,
কুষ্টিয়া থেকে ফিরে

তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে শুরু হয়েছে তিনদিনের সাধু সঙ্গ ও লালন মেলা। লালন ভক্ত ও অনুরাগীদের মিলনমেলায় পরিণত জমজমাট আখড়াবাড়ি। ভজন সাধনে লালনকে স্মরণ করে তাঁরা বলছেন, লালনের দর্শন ছড়িয়ে দিতে পারলে দূর হবে হিংসা-হানাহানি। এবারই প্রথম সরকারিভাবে পালিত হচ্ছে লালনের তিরোধান দিবস।
মানব সেবার বাণী নিয়ে সারা জীবন বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ফকির লালন সাঁই। আজীবন ছড়িয়ে গেছেন মানবতা ও ভালোবাসার বাণী। সোচ্চার ছিলেন ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে।

ফকির লালন সাঁইয়ের অমর এসব গানে মাতোয়ারা ছেঁউড়িয়ার আখড়াবাড়ি। লালনের ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষে সেখানে শুরু হয়েছে তিনদিনের উৎসব।

ভক্তরা জানান, ছোট ছোট আস্তানা গেড়ে সাঁইজিকে স্মরণ করছেন অনুরাগীরা। চলছে মানবতাবাদী, অহিংস দর্শনের প্রচার আর আধ্যাত্মিক আলোচনা।
মেলা চলাকালীন প্রতিদিন লালন ভক্তদের মাঝে অন্ন সেবা করাচ্ছেন মেলা আয়োজকেরা।

লালন অনুসারী ও গবেষক বলেন, আখড়াবাড়িতে বাউল পথ ও মতের দীক্ষা নিচ্ছেন অনেকেই। লালন সাঁইয়ের দর্শন, মানবধর্ম দিকে দিকে ছড়িয়ে দিতে হবে।

কুষ্টিয়া জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, বিশাল আয়োজন নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কাজ করছেন ৮০০ স্বেচ্ছাসেবক।

লালনের গান ও আলোচনার পাশাপাশি কালী নদীর তীরে বসেছে গ্রামীণ মেলা। সেখানে নানা সামগ্রী কিনতে ভিড় করছেন দর্শনার্থীরা। ১৭ অক্টোবর শুক্রবার থেকে শুরু হয়েছে এই মেলে চলবে ১৯ অক্টোবর রবিবার পর্যন্ত চলবে এ আয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কুষ্টিয়ার ছেউড়িয়ায় তিনদিন ব্যাপী শুরু হয়েছে লালন শাঁই’ জির সাধুসঙ্গ মেলা

আপডেট সময় : ১০:০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫