ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ফরিদপুরে সচেতনতা কার্যক্রম স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরছে জেলা তথ্য অফিস গুজবের বলি ট্রাকচালক হান্নান: ২ বছরের শিশু মুসলিমা এখন দাদা-দাদির কোলে—বিচার ও সহায়তার দাবিতে এলাকাবাসী ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর শুভ উদ্বোধন ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী বেপরোয়া ট্রাকের তাণ্ডব: আহত বহু পথচারী, উত্তেজিত জনতার গণপিটুনিতে চালকের মৃত্যু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৯ নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার: কাউন্সিলর পদপ্রার্থী মির্জা মাসুদ পারভেজের প্রতিশ্রুতি উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ, ৯ দিন পর জীবিত উদ্ধার—স্বস্তির মাঝেও রয়ে গেছে বহু প্রশ্ন Dialyzer theft at Faridpur Medical College Hospital due to nurse Nadia Akhter’s negligence, 1 person arrested মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা 

ফরিদপুরের কলেজ ছাত্র তুরাগ হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো: ফারুক @ চেওয়া ফারুক (৪০)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ২১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পার্থ প্রতিম ভদ্র, ক্রাইম রিপোর্টার:

ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গোবিন্দপুর এলাকায় মাদক ব্যবসার ভাগাভাগি ও কর্তৃত্ব নিয়ে বিরোধের জেরে একটি নৃশংস হত্যাকান্ড সংঘটিত হয়। ভিকটিম *আসাদুজ্জামান নূর @ তুরাগ (২২),* যিনি একজন ফরিদপুর রাজেন্দ্র কলেজের অনার্সের ছাত্র ছিলেন, *গত ১১/১০/২০২৩ তারিখ বিকেলে* বাসা থেকে বের হওয়ার পর কানা *তুষার গ্রুপের সদস্যরা* কৌশলে ভিকটিমকে গোবিন্দপুর এলাকার একটি কলাবাগানে নিয়ে গিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে এবং তার এক হাত কেটে নিয়ে যায়। হত্যার পর লাশ গোপন করার উদ্দেশ্যে বাগানের ভিতরে কলার পাতার নিচে চাপা দিয়ে রাখে।
এই ঘটনায় নিহতের পিতা ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং- ৩২, তারিখ- ১৩/১০/২০২৩ খ্রি., ধারা- ১৪৩/৩২৬/৩০২/২০১/৩৪ পেনাল কোড, ১৮৬০)।
উক্ত মামলার তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০, ঢাকা’র অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করে।
এরই ধারাবাহিকতায় *গতকাল ২০/১০/২০২৫ তারিখ রাত অনুমান ১০.১০ ঘটিকায়* র‌্যাব-১০ এর আভিযানিক দল *ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন আলীপুর কবরস্থান এলাকায়* অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারনামীয় আসামি *মো: ফারুক @ চেওয়া ফারুক (৪০),* পিতা- মৃত করিম শেখ, সাং- অম্বিকাপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য গ্রেফতারকৃত আসামি ফারুক @ চেওয়া ফারুক একজন দুর্ধর্ষ ও অস্ত্রবাজ সন্ত্রাসী প্রকৃতির ব্যক্তি হিসেবে অত্র এলাকায় চিহ্নিত। ইতিপূর্বেই সন্ত্রাসী বিভিন্ন অপকর্মের সাথে জড়িত রয়েছে বলে কোতোয়ালি থানা পুলিশ সূত্র থেকে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরের কলেজ ছাত্র তুরাগ হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো: ফারুক @ চেওয়া ফারুক (৪০)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

আপডেট সময় : ০৬:১৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫