ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে ধারালো অস্ত্রের হামলায় ৫ জন আহত, ৪ জন গ্রেপ্তার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ, কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য   ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে ‘সোহানা আন্তর্জাতিক ব্যবসা পুরস্কার-২০২৬’ অর্জন করলেন- ফরিদপুররের লতা জেলা পরিষদ প্রশাসক আফজাল হোসেন খান পলাশকে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের জন্মদিনের শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের শুভেচ্ছা বার্তা পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ফরিদপুর মটর ওয়ার্কার্স (১০৫৫) শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে খাদ্য সামগ্রী বিতরণ করেন নায়াব ইউসুফ ফরিদপুরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন জসিম হাওলাদার

নগরকান্দার রামনগর ইউনিয়নের গোপালপুরে বিএনপির বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ১৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিনিধি: মোঃ নজরুল ইসলাম হিরু

ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ-এর হাতকে শক্তিশালী করা এবং ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গোপালপুর পুরান বাজার চত্বরে এক জমজমাট উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকের আয়োজন করে রামনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি।
বৈঠকে সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজল প্রামানিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফ আলী মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ,
রামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মণ্ডল,
সাধারণ সম্পাদক আব্দুস সালাম ব্যাপারী,
সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন,
এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা নুর মোহাম্মদ টগর মণ্ডল, আব্দুল হান্নান মাতুব্বর, আব্দুল মান্নান মণ্ডল, বকুল তালুকদার, মোরাদ মাতুব্বর, জয় চক্রবর্তী, আব্দুর রাজ্জাক, মিলন শেখ, দোলন, বিদুৎ শরীফ, হাফিজুর রহমান শরীফ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন,

> “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশে শান্তি ও ন্যায়বিচার ফিরিয়ে আনতে বিএনপির প্রার্থী শামা ওবায়েদের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষের বিজয়ই হবে জনগণের বিজয়।”
নেতারা আরও বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করে আসন্ন নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত করতে হবে।
তারা সকল নেতাকর্মীদের মাঠে থেকে দলীয় প্রার্থীর পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

উঠান বৈঠকে এলাকার শত শত নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে পুরো পুরান বাজার চত্বর মুখরিত হয়ে ওঠে।
সভা শেষে ধানের শীষের পক্ষে স্লোগান ও হাততালিতে গোটা এলাকা প্রকম্পিত হয়। বৈঠক শেষে সবার মাঝে খাবার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নগরকান্দার রামনগর ইউনিয়নের গোপালপুরে বিএনপির বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৪৭:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫