সংবাদ শিরোনাম ::
বিবি মরিয়ম ট্রাস্টের সম্পত্তি দখলমুক্ত করার দাবীতে চট্টগ্রামে মানববন্ধন
Amit
বুধবার, ১৮ জুন, ২০২৫
বিবি মরিয়ম ট্রাস্টের সম্পত্তি দখলমুক্ত করার দাবীতে চট্টগ্রামে মানববন্ধন স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : রিয়াজ উদ্দিন বাজার মরিয়ম বশির মার্কেটের বিবি মরিয়ম ট্রাস্টের সম্পত্তি আত্মসাৎ এবং বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কতিপয় আওয়ামী দোসরদের অপতৎপরতার বিরুদ্ধে মানববন্ধন পূর্ব বিক্ষোভ সমাবেশ আজ মঙ্গলবার ১৭ জুন বিকেলে চট্টগ্রাম নগরের চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বিবি মরিয়ম ট্রাস্টি বোডের ব্যানারে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত পারিবারিক টাস্টির এই সম্পত্তির উপর বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে কতিপয় আওয়ামী দোসর ছালামত আলী, নুরুল কবির, আবুল কাশেম, সাবেক ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলেমান সেলিম গংরা সরকারি প্রভাব বিস্তার করে ট্রাস্টি বোর্ডের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা, অভিযোগ, শারিরীক নির্যাতনসহ বহুমাত্রিক হুমকি-ধমকি ও হয়রানীর মাধ্যমে ট্রাস্টির এই সম্পত্তি নিজেদের আয়ত্বে করে। তারা বলেন, পরবর্তীতে এ বাপারে চট্টগামের বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে, আদালত মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতিশীল পরিবেশ বজায় রাখার নির্দেশনা দিলেও তারা আদালতের রায় উপেক্ষা করে তাদের অপতৎপরতা অব্যাহত রেখেছে। বক্তারা, এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে বিবি মরিয়ম ট্রাস্টের সম্পত্তি দখলমুক্ত করে আদালতের রায় বাস্তবায়নে সরকার ও প্রশাসনিক মহলের নিকট জোরদাবী জানান । বিবি মরিয়ম ট্রাস্টের প্রতিষ্ঠিত মাদ্রাসার মোহতামিম মাওলানা মোহাম্মদ মুহিব উল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে ট্রাস্টি বোর্ডের সদস্য মাহফুজুর রহমান, মো. রেজাউল করিম, মাহমুদ হাসান, মো. আলমগীর, মো. ইমন, মো. শাহজাহানসহ প্রমুখ সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।
Amit
বুধবার, ১৮ জুন, ২০২৫
লুণ্ঠিত আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক: কোতোয়ালী থানার পুলিশের সফল অভিযান
Amit
বুধবার, ১৮ জুন, ২০২৫
মানুষের জন্য কাজ করতে পুলিশে এসেছি :ওসি”রাকিবুল ইসলাম”।
Amit
বুধবার, ১৮ জুন, ২০২৫
কালিয়াকৈরে উপজেলা ও পৌর বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
Amit
মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
কুড়িগ্রামে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মর্মান্তিক মৃত্যু
Amit
মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
জনপ্রিয় সংবাদ
শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
শোক সংবাদ
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
সদরপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মিরাজ শেখের ১০ বছরের কারাদণ্ড
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম ::










