ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মিরাজ শেখের ১০ বছরের কারাদণ্ড ১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা

ফরিদপুরে ধর্ষণের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার রেজাউল করিম -ফরিদপুর র‌্যাব-১০ ফরিদপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ১৩ এপ্রিল-রবিবার, ফরিদপুর জেলার কোতয়ালী থানার টেপাখোলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রাজবাড়ী জেলার সদর জিআর নং- ২২৭/২৩, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং/০৩) ৯(১) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ কালাম শেখ (৫০) পিতা-মৃত গেন্দু শেখ, সাং-বাজিতপুর, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে‌। ধর্ষণের আসামীকে গ্রেপ্তার সম্পর্কে নিশ্চিত করেছেন শামীম হাসান সরদার সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ ফরিদপুর‌।

নিরাপত্তা কর্মীদের পিস্তল ঠেকিয়ে শিল্প ও কারখানায় ডাকাতি। মোঃ মাহবুবুর রহমান সোহেল স্টাফ রিপোর্টার গাজীপুরের কালিয়াকৈরে নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডিসক্রিট ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানার মালামাল লুট করার অভিযোগ উঠেছে। সংবাদ পেয়ে কালিয়াকৈর থানা পুলিশের সদস্য দল কারখানাটি পরিদর্শনে করেন। শুক্রবার (১১ এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার কালামপুর এলাকায় ওই কারখানায় এ ঘটনা ঘটেছে। কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কালামপুর এলাকায় ডিসক্রিট ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানাটি মালিকানা দ্বন্দ্বে প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে। শনিবার রাত দেড়টার দিকে ২০ থেকে ২৫ জনের ডাকাত দলের সদস্যরা নিরাপত্তা কর্মীদের পিস্তল ও দেশীয় অস্ত্র ঠেকিয়ে হাত, পা মুখ বেঁধে কারখানার গ্রিল কেটে ভিতরে ঢুকে বারোটি সেলাই মেশিন , দুটি ল্যাপটপ, সিসি ক্যামেরার মনিটর, বিদেশি বায়ারদের সাথে চুক্তিপত্র ও গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, কাগজপত্র, বৈদ্যুতিক তার সহ বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায়। এ সময় নিরাপত্তা কর্মীদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। ততক্ষণে ডাকাত দল সদস্যরা মালামাল নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। সংবাদ পেয়ে শুক্রবার সকালে কালিয়াকৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার রিয়াদ মাহামুদ, তদন্ত ওসি জাফর আলী ও অপারেশন ওসি যোবায়ের এদের নেতৃত্বে এক দল পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। কারখানার কর্তৃপক্ষ মোহাম্মদ ইউসুফ খান জানান, আমাদের কারখানার নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে ও হাত, পা বেঁধে ডাকাত দল সদস্যরা প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদ