সংবাদ শিরোনাম ::
সদরপুরে বাইশরশি শিব সুন্দরী একাডেমীতে দুঃসাহসিক চুরি
Rezaul Karim
বৃহস্পতিবার, ২৮ অগাস্ট, ২০২৫
খুলনার দৌলতপুর পাবলার পারভেজ ও সুপর্না হত্যা মামলার রায় রোববার। মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো : খুলনার দৌলতপুর পাবলার পারভেজ হাওলাদার ও সুপর্না সাহা হত্যা মামলার রায় আগামী রোববার ঘোষণা করা হবে। আদালত সুত্রে এ তথ্য নিশ্চিত করেছে। এজাহারে উল্লেখ আছে, দেয়ানা সবুজ সংঘ মাঠের কাছে সাহাপাড়ায় সন্ত্রাসীরা গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পারভেজ হাওলাদারকে। ঘটনাটি ঘটে ২০০৯ সালের ৩ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে। তাকে কুপিয়ে জখম করার সময় সাহাপাড়া থেকে সুপর্না সাহা, তার বাবা দিলিপ সাহা ও তার স্ত্রী রেখা সাহা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্যে করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সুপর্না সাহাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পারভেজের বাবা নিজামউদ্দিন বাদী হয়ে ৪ জানুয়ারি ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, তৎকালীন পুলিশের বড় কর্তা শহিদুল ইসলাম রবির ছেলে মিথুন বিকাল বেলা বাড়ি থেকে পারভেজকে ডেকে নিয়ে যায়। ঔই মিথুন সহ সাত জন মিলে হত্যাকান্ড ঘটিয়েছে বলে এজাহারে উল্লেখ আছে। একই সাত জনের নামে চার্জশীট দাখিল করা হয়। দীর্ঘ শুনানী শেষে মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত আগামী রোববার রায় ঘোষণার দিন ধার্য করেছেন। ঔই আদালতের বিচারক সমি আহমেদ।
Rezaul Karim
বৃহস্পতিবার, ২৮ অগাস্ট, ২০২৫
খুলনায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু।
Rezaul Karim
বৃহস্পতিবার, ২৮ অগাস্ট, ২০২৫
খুলনার রুপসায় ৩ সন্ত্রাসী গ্রেফতার। মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো : খুলনার রুপসা উপজেলার মুসাব্বরপুর এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী সোহাগ সহ ৩ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। ভোর থেকে সকাল ৭ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদের আর্মি ক্যাম্প হতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মেজর আব্দুল্লাহ মোহাম্মাদ কায়েস। গ্রেফতার হওয়া বাকি দুজন হলেন, রুপসা উপজেলার বেলফুলিয়া নন্দনপুর বউ বাজার এলাকার বাসিন্দা মো: আব্দুল গফফারের ছেলে মোহাম্মাদ ফেরদৌস লাদেন এবং যুগিহাটি ইউনিয়নের দেয়াড়া গ্রামের বাসিন্দা গাজী দোস্তগীর মোহাম্মাদের ছেলে মহিবুল্লাহ গাজী ববি।
Rezaul Karim
বৃহস্পতিবার, ২৮ অগাস্ট, ২০২৫
কালিয়াকৈরের দাবিকে ছুরি মেরে আঘাত—শফিপুর বাজারে তীব্র ঝাড়ু মিছিল
Rezaul Karim
বৃহস্পতিবার, ২৮ অগাস্ট, ২০২৫
কালিয়াকৈরে যুবকের রহস্যজনক মৃত্যু: এলাকায় উত্তেজনা শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার পল্লী বিদ্যুৎ ডাক্তার বাড়ি এলাকায় রহস্যজনকভাবে একজন যুবকের মৃতদেহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। মৃত ব্যক্তির নাম মোস্তাফিজার রহমান (৩৯), যিনি জয়পুরহাটের পাঁচবিবি থানার কোতোয়ালিবাগ গ্রামের মো. মনতাজ উদ্দীনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তাফিজার দীর্ঘদিন ধরে কালিয়াকৈর পৌরসভার ৭নং ওয়ার্ডে ভাড়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। ঘটনার দিন সকালে তার বন্ধ ঘর থেকে পচা দুর্গন্ধ বের হতে শুরু করলে প্রতিবেশীরা সন্দেহ বোধ করেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে মোস্তাফিজারের অর্ধগলিত লাশ উদ্ধার করে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয়রা এই ঘটনার পর আতঙ্কিত। তারা পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন দ্রুত তদন্ত চালিয়ে রহস্য উদঘাটন করতে। এই হত্যাকাণ্ড বা রহস্যজনক মৃত্যুর পেছনে প্রাথমিকভাবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা ময়নাতদন্ত ও তদন্ত প্রতিবেদন পাওয়ার পর স্পষ্ট হবে।
Rezaul Karim
বৃহস্পতিবার, ২৮ অগাস্ট, ২০২৫
কালিয়াকৈরে সেভয় কোম্পানির আইসক্রিম খেয়ে শিশু অসুস্থ
Rezaul Karim
বৃহস্পতিবার, ২৮ অগাস্ট, ২০২৫
২৭ আগস্ট ফরিদপুর সদর উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
Rezaul Karim
বুধবার, ২৭ অগাস্ট, ২০২৫
১৭ দেশের বাজার হারিয়েছে কাঁচাপাট, কমেছে রপ্তানি।
Rezaul Karim
বুধবার, ২৭ অগাস্ট, ২০২৫
জনপ্রিয় সংবাদ
ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী
শনিবার, ২ মে, ২০২৬
ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের নতুন ক্যাম্পাস উদ্বোধন
বুধবার, ৬ মে, ২০২৬
ফরিদপুরে জামায়াত নেতা জাফর ইকবাল দুলালের ঈদ শুভেচ্ছা
শুক্রবার, ২২ মে, ২০২৬
জাতীয় পুরস্কারপ্রাপ্ত আফরোজা ইয়াসমিনকে আলোর দিশারী যুব সংঘের সংবর্ধনা।
সোমবার, ৪ মে, ২০২৬
ফরিদপুরের সালথায় হামলার জেরে ভাঙচুর-লুটপাটের অভিযোগ, আহত ২
বুধবার, ১৩ মে, ২০২৬
ফরিদপুরে শালিস বৈঠক ঘিরে হামলা, ভাঙচুর ও লুটের অভিযোগ।
সোমবার, ৪ মে, ২০২৬
সংবাদ শিরোনাম ::













