ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ফরিদপুরে সচেতনতা কার্যক্রম স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরছে জেলা তথ্য অফিস গুজবের বলি ট্রাকচালক হান্নান: ২ বছরের শিশু মুসলিমা এখন দাদা-দাদির কোলে—বিচার ও সহায়তার দাবিতে এলাকাবাসী ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে “নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬” এর শুভ উদ্বোধন ফরিদপুর সদরে মনিরুজ্জামানের বাড়িতে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে এলাকাবাসী বেপরোয়া ট্রাকের তাণ্ডব: আহত বহু পথচারী, উত্তেজিত জনতার গণপিটুনিতে চালকের মৃত্যু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৯ নং ওয়ার্ডে উন্নয়নের অঙ্গীকার: কাউন্সিলর পদপ্রার্থী মির্জা মাসুদ পারভেজের প্রতিশ্রুতি উত্তরায় বাবার সামনে থেকে স্কুলছাত্রী অপহরণ, ৯ দিন পর জীবিত উদ্ধার—স্বস্তির মাঝেও রয়ে গেছে বহু প্রশ্ন Dialyzer theft at Faridpur Medical College Hospital due to nurse Nadia Akhter’s negligence, 1 person arrested মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা 

ফরিদপুরের ভাঙ্গায় জাকু মাতুব্বর (৫৫) হত্যা মামলার আসামি উসমান খা (৩৫)কে গ্রেফতার করেছে র‌্যাব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ২২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম – বিশেষ প্রতিনিধি 

ফরিদপুর জেলার ভাঙ্গা থানার সোনাখোলা এলাকায় গ্রাম্য আধিপত্য ও পূর্ব বিরোধের জেরে এক সালিশ-বৈঠকে নৃশংস হামলায় জাকু মাতুব্বর নিহত হন। এই হত্যা মামলার আসামি উসমান খা (৩৫)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ও র‌্যাব-৮ এর যৌথ আভিযানিক দল

গত ২৮/০৯/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৭.৩০ ঘটিকার সময় কুতুব (৪৫) নামক এক ব্যক্তির ভ্যান নেওয়া সংক্রান্তে সোনাখোলা এলাকায় একটি গ্রাম্য সালিশ বসে। সালিশ চলাকালীন সময়ে *উসমান খা (৩৫) সহ অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্র-শস্ত্রসহ বেআইনি জনতাবদ্ধে অতর্কিতভাবে সালিশে উপস্থিতদের ওপর অতর্কিত হামলা চালায়। এই বর্বর হামলায় জাকু মাতুব্বর (৫৫) মারাত্মকভাবে* আহত হন এবং পরে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত হন আরও অন্তত ১০ জন। আহতদের মধ্যে রয়েছেন শাহালী মাতুব্বর (৬০), সুমন মাতুব্বর (৩০), রোমান মাতুব্বর (১৬), বিজয় মাতুব্বর (১৬), মেহেদী মাতুব্বর (২২), সাদ্দাম মাতুব্বর (২২), উজ্জল মাতুব্বর (২৩), সাহবুদ্দিন মোল্লা (৩৫), রাকিব মাতুব্বর (২৫) এবং ইলাহী মাতুব্বর (৪৫)। ঘটনার পর নিহত জাকু মাতুব্বরের স্ত্রী বাদী হয়ে ভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং- ১৪, তারিখ- ২৯/০৯/২০২৫ খ্রি., ধারা- ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৫০৬(২)/১১৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এর প্রেক্ষিতে র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গতকাল ০৪/১০/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৮:৫০ ঘটিকায় র‌্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৮ এর সহযোগিতায় মাদারীপুর সদর থানাধীন কুনিয়ার হাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে উক্ত হত্যা মামলার এজাহারনামীয় আসামি উসমান খা (৩৫), পিতা- বালা খা, সাং- সোনাখোলা, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরের ভাঙ্গায় জাকু মাতুব্বর (৫৫) হত্যা মামলার আসামি উসমান খা (৩৫)কে গ্রেফতার করেছে র‌্যাব

আপডেট সময় : ০৪:৫৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫